Monday, February 23, 2026

সেই ডাক্তার কাফিলকে ফের গ্রেফতার করল যোগীর পুলিশ

Date:

Share post:

বিরোধীদের অভিযোগ, আপাতত গ্রেফতার করে বিরোধী স্বর রুখতে চাইছে বিজেপি। প্রথমে শরজিল, এবার চিকিৎসক কাফিল খান। দু’জনের বিরুদ্ধেই উস্কানিমূলক দেশবিরোধী মন্তব্য করার অভিযোগ। ‘দেশবিরোধী’ তকমা এখন বিজেপির ‘কমন মিনিমাম প্রোগ্রাম’। বুধবার রাতে মুম্বই থেকে গ্রেফতার করা হয়েছে কাফিল খানকে।

কাফিল খানকে চেনেন তো! ২০১৭সালে গোরক্ষপুর সরকারি হাসপাতালে অক্সিজেন সঙ্কটে কমপক্ষে ৬০শিশুর মৃত্যু হয়। কাফিল ব্যক্তিগত উদ্যোগে বাইরে থেকে অক্সিজেন আনিয়ে বহু শিশুকে বাঁচান। কিন্তু কাফিলই এই অক্সিজেন সঙ্কটের জন্য দায়ী এই অভিযোগ তুলে তাকে গ্রেফতার করে যোগী সরকার। কিন্তু যোগী প্রশাসন ব্যর্থ হয় কাফিলের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ে। ছাড়া পান। এবার সুযোগ খুঁজতে থাকে সরকার কীভাবে ফের কাফিলকে কাঠগড়ায় তোলা যায়।

নিট ফল ১৩ ডিসেম্বরে কাফিলের বিরুদ্ধে এফআইআর। অভিযোগ, আলিগড় বিশ্ববিদ্যালয়ের সিএএ বিরোধী মঞ্চে উস্কানিমূলক মন্তব্য করেছেন কাফিল। যার জেরে পরবর্তী সময়ে উত্তপ্ত হয় বিশ্ববিদ্যালয়। পুলিশ প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ে। চলে লাঠি, গুলি। তখনই কাফিলের বিরুদ্ধে এফআইআর হয়। কিন্তু ঘটনার ৪০দিন পর কেন হঠাৎ গ্রেফতার, সে নিয়েই প্রশ্ন। অভিযোগ করা হয়েছিল, ভবিষ্যতে কাফিলকে ফের গ্রেফিতারির শিক্ষা দিতেই। এতদিন চলছিল ড্রেস রিহার্সাল, বলছেন বিরোধীরা।

আরও পড়ুন-সারজিলের ‘দেশবিরোধী’ বক্তব্য ভুল মেনেও গ্রেফতারির বিরোধিতা!

spot_img

Related articles

আগুন রুখতে কড়া বনদফতর! ডুয়ার্সের ৯ কিমি রাস্তা এবার ‘নো স্মোকিং জোন’

ফাল্গুনের শুরুতেই ডুয়ার্সের জঙ্গলে বাড়ছে দাবানলের শঙ্কা। বসন্তের হাওয়ায় শুকনো পাতার স্তূপে একটি ছোট আগুনের ফুলকিও যে কোনও...

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...