Wednesday, March 11, 2026

অনুরাগ ও ভার্মার ভোটপ্রচারে সাময়িক নিষেধাজ্ঞা জারি কমিশনের

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটের প্রচারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর ও সাংসদ পরবেশ ভার্মার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নাগরিকত্ব আইনবিরোধী আন্দোলন ও শাহিনবাগের বিক্ষোভকারীদের সম্পর্কে উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্য করেন এই দুই বিজেপি নেতা। অনুরাগ তাঁর বক্তব্যে দেশদ্রোহীদের গুলি করে মারার নিদান দেন। আর ভার্মা বলেন, দিল্লির ক্ষমতায় বিজেপি না এলে শাহিনবাগের বিক্ষোভকারীরা ঘরে ঘরে ঢুকে মা-বোনদের ধর্ষণ ও খুন করবে। ভোটপ্রচারে এসব বিতর্কিত কথা বলার শাস্তি হিসাবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানিয়েছে, অনুরাগ ঠাকুর আগামী তিনদিন ও পরবেশ ভার্মা আগামী চারদিন দিল্লির ভোটপ্রচারে অংশ নিতে পারবেন না। এর আগে এই দুজনকে বিজেপির তারকা প্রচারকের তালিকা থেকেও বাদ দিয়েছে কমিশন।

আরও পড়ুন-জামিয়ার বন্দুকবাজের পরিচয় প্রকাশ করল দিল্লি পুলিশ

spot_img

Related articles

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...