Tuesday, June 23, 2026

ভারতের কূটনৈতিক জয়, CAA বিরোধী প্রস্তাবে ভোটাভুটি স্থগিত ইউরোপীয় সংসদে

Date:

Share post:

ভারতের নাগরিকত্ব আইন বা সিএএ-র বিরোধিতা করে প্রস্তাব পাশের তোড়জোড় চলছিল ব্রাসেলসের ইউরোপীয় ইউনিয়নের সংসদে। এই খবর সামনে আসতেই কূটনৈতিক স্তরে তীব্র অসন্তোষ জানায় ভারত। বলা হয়, নাগরিকত্ব আইন সম্পূর্ণভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয় যা এদেশের সংসদে বিতর্ক ও ভোটাভুটির পর পাশ হয়েছে। আন্তর্জাতিক কোনও মঞ্চ থেকে একটি স্বাধীন সার্বভৌম দেশের নিজস্ব আইন নিয়ে প্রস্তাব আনা কূটনৈতিক নিয়মবিরুদ্ধ। সর্বোপরি এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য আনা হয়েছে, কারুর নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়। ইউরোপীয় সংসদের স্পিকারকে চিঠি লিখে লোকসভার স্পিকার ওম বিড়লা এই উদ্যোগ থেকে বিরত থাকার কথা বলেন। তিনি বলেছিলেন, এধরনের উদ্যোগ সংসদের মর্যাদা ও গণতন্ত্রের পরিপন্থী। অবশেষে ভারতের কূটনৈতিক চাপের মুখে ইউরোপীয় সংসদের উপস্থিত সংখ্যাগরিষ্ঠ সদস্য সিএএ বিরোধী প্রস্তাব স্থগিত রাখার পক্ষে মত দেন।

আরও পড়ুন-অনুরাগ ও ভার্মার ভোটপ্রচারে সাময়িক নিষেধাজ্ঞা জারি কমিশনের

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...