Friday, May 22, 2026

এতই যদি ভালবাসা, নিঃশর্ত অধিকার দিন মতুয়াদের: মোদিকে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

লোকসভা নির্বাচনের আগে সিএএ লাঘু করে ভোটের পালে হাওয়া লাগাতে চেয়েছিল বিজেপি। কিন্তু বিভাজনই যে তাদের অভিসন্ধি, তা স্পষ্ট হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে বারবার সরব হয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বনগাঁ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে গিয়ে তীব্র আক্রমণ করেন মমতা। প্রশ্ন ছুড়ে বলেন, মতুয়াদের প্রতি যদি মোদিবাবুর এতই ভালবাসা, তবে তাঁদের নিঃশর্তে অধিকার দিচ্ছেন না কেন? চ্যালেঞ্জ করে বলেন, ফর্ম ফিল আপ করতে বলছেন কেন? এমনিই দিয়ে দিন। আপনারা বরং এক কাজ করুন। এখানকার যিনি বিজেপি প্রার্থী তাঁকে বলুন আবেদন করতে, ফর্ম ফিল আপ করতে। দেখবেন, করবেন না। কেন করেননি? তার কারণ তিনি বিদেশি হয়ে যাবেন। কেউ করেনি। আসলে এটা একটা চক্রান্ত।মমতা (Mamata Banerjee) বলেন, ”আপনাদের এখানকার বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। কী করেছেন আপনাদের জন্য? কিছু করেননি, শুধু ঘুরে বেড়িয়েছেন। আর নাগরিকত্ব দেব বলে কোথাও কোথাও টাকাও তুলেছেন। কালকেও মোদিবাবু বলে গিয়েছেন সিএএ করবই। আমি বলে রাখি, আমার মতুয়া ভাই-বোনেরা সবাই নাগরিক। গায়ের জোরে তাঁদের অধিকার কেড়ে নিতে দেব না। মনে রাখবেন। আপনাদের গায়ে হাত দেওয়ার আগে, আমার গায়ে আগে হাত দিতে হবে। আমার জিন্দা লাশের উপর দিয়ে মোদিকে পেরোতে হবে। আপনাদের রেশন কার্ড রয়েছে, আপনাদের বাড়ির ঠিকানা নেই? সম্পত্তি নেই? লক্ষ্মীর ভাণ্ডার পান না? কিসান ভাতা পান না? তাহলে আপনাদের অধিকার নিয়ে তিনি বলবার কে!”

বনগাঁর মঞ্চ থেকে মমতার হুঙ্কার, ”সিএএ করতে দেব না। এনআরসি করতে দেব না। এদিন ঠাকুরবাড়ির সঙ্গে তাঁর সম্পর্কের কথা মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। বীণাপানি দেবীর সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলেন।”

তৃণমূল সভানেত্রীর কথায়, মমতাবালা ঠাকুরকে আমি সম্মান দিয়েছি। তাঁকে প্রার্থী করেছি। তিনি জিতেও ছিলেন। বিজেপি মিথ্যা কথা বলে তাঁকে হারিয়ে দিয়েছে। তারপরে আমরা তাঁকে রাজ্যসভায় প্রার্থী করে সম্মান দিয়েছি। এদিন ঠাকুরনগরের উন্নয়ন, গাইঘাটার উন্নয়ন, বনগাঁর উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন এদিনের মঞ্চ থেকে।




Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...