Wednesday, April 1, 2026

পয়লা ফেব্রুয়ারি ফাঁসি হচ্ছেনা, আইনের ফাঁক গলে দিন পিছিয়েই চলেছে

Date:

Share post:

নির্ভয়া-দণ্ডিতদের 1 ফেব্রুয়ারি ফাঁসির সম্ভাবনা ক্রমশই কমছে৷ দণ্ডিতরা বার বার আইনের ফাঁক কাজে লাগিয়ে ফাঁসির দিন পিছিয়েই চলেছে।

যে 4 দণ্ডিতের শনিবার
ফাঁসি হওয়ার কথা, তাদের মধ্যে মুকেশ সিং- এর সামনে আইনের সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতি তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন৷ রাষ্ট্রপতির সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলাও বিচারপতি আর ভানুমতীর বেঞ্চ খারিজ করে দিয়েছে।
বাকি তিন দণ্ডিত, অক্ষয়কুমার সিং, পবন গুপ্ত এবং বিনয় শর্মা-র রিভিউ পিটিশন খারিজ হয়ে গিয়েছে। অক্ষয় এবং বিনয়ের কিউরেটিভ পিটিশনও খারিজ হয়েছে৷ পবন গুপ্ত এখনও কিউরেটিভ পিটিশন পেশ করেনি। বিনয় বুধবার রাতে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে। অক্ষয় এবং পবনের সামনে এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানোর সুযোগ রয়েছে।

এদিকে বৃহস্পতিবার
সুপ্রিম কোর্ট খারিজ করেছে নির্ভয়া-ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যুদণ্ডে
দণ্ডিত অক্ষয়কুমার সিং-এর ‘কিউরেটিভ পিটিশন’৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রমান্নার নেতৃত্বে 5 বিচারপতির বেঞ্চ ওই পিটিশন খারিজ করেছে৷ অক্ষয়কুমার সিং শীর্ষ আদালতে 1 ফেব্রুয়ারি ফাঁসিতে স্থগিতাদেশেরও আর্জি জানিয়েছিল। তাও খারিজ করেছে শীর্ষ আদালত৷ এর ফলে অক্ষয়ের কাছে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানানো ছাড়া বিকল্প কিছুই নেই৷
ওদিকে আর এক দণ্ডিত বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে। বুধবার রাতে বিনয়ের আইনজীবী এ পি সিং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছেন। আইন অনুসারে রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করলেও তার পর 14 দিন সময় পাবে দণ্ডিত। তাই 1 ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার সকাল 6 টায় ফাঁসির সম্ভাবনা একদমই নেই৷

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...