প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা, ডিজিটাল প্ল্যাটফর্মে জানাতে হবে! নির্দেশ আদালতের

রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে প্রতিটি বিভাগে কত বেড ফাঁকা রয়েছে তা ওয়েবসাইটে 'ডিজিটাল প্লাটফর্ম'-এ প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (High Court)। সম্প্রতি হাসপাতালগুলিতে রেফার রোগের অভিযোগ তুলে, রোগী রোগীর পরিবারের চিকিৎসা পরিষেবার স্বার্থে জনস্বার্থ মামলা দায়ের হয় হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলাতেই হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৩০ দিনের মধ্যে রাজ্য সরকারকে নির্দিষ্ট ওয়েবসাইট তৈরি করে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলির প্রতিটি বিভাগে কত বেড থাকছে, তা জানানোর ব্যবস্থা করতে হবে। আদালত জানিয়েছে, কোনও অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পরিবারের লোক ওই ওয়েবসাইটের মাধ্যমে যেন যাবতীয় তথ্য জানতে পারেন, কোনও হাসপাতালে তাঁর চিকিৎসার জন্য ওই বিভাগের বেড খালি আছে কি না। আদালতের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, "বেশিরভাগ ক্ষেত্রেই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা যায় সেখানে বেড খালি নেই। আবার তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে গিয়েও দেখা যায় বেড খালি নেই। এতে রোগীর স্বাস্থ্যের অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। এই সংকট কাটাতেই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রয়োজন।"
Sponsored

মামলাকারী সঞ্জিত জানা নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে কত শয্যা ফাঁকা আছে এবং তারা স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা দেন কি না, তা তাদের ওয়েবসাইট এবং ডিসপ্লে বোর্ডে দেখানোর আবেদন জানিয়েছিলেন তিনি। কারণ ২০২১ সালে তাঁর শাশুড়ির অসুস্থতা নিয়ে তিনি যখন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে যান, তখন হাসপাতাল থেকে বলা হয় স্বাস্থ্যসাথী কার্ড সেখানে গ্রহণ করা হয় না। যার ফলে চরম বিপদে পড়েন তিনি। বাধ্য হয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই ব্যক্তি।
আরও পড়ুন- খড়্গপুর পুরবোর্ড ভেঙে প্রশাসক বসাল নবান্ন
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
Just now

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
Just now

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
1h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
4h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
12h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
13h ago





