Sunday, April 5, 2026

সর্বসমক্ষে সিপি মনোজ ভর্মাকে ভর্ৎসনা রাজ্যপালের

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে না পেরে ফিরে আসার ঘটনা এখনও তাজা, তার মধ্যেই ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। এবার সরাসরি পুলিশ কমিশনারকেই কাঠগড়ায় তুললেন জগদীপ ধনকড়। সবার সামনেই বারকপুরের পুলিস কমিশনার মনোজ ভার্মাকে তীব্র ভর্ৎসনা করেন রাজ্যপাল। মহাত্মা গান্ধীর ৭২তম প্রয়াণ দিবসে বারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানাতে যান ধনকড়। সেখানেই মনোজ ভার্মাকে তিনি রীতিমতো ধমক দিয়ে বলেন, “প্রথম সারিতে বসে খবরের কাগজ পড়ছিলেন? এটা কী ধরনের আচরণ? কোথায় থাকেন আপনারা? উর্দি পরে যদি এটা করেন, তাহলে আপনাকে দেখে অন্যরা কী শিখবে?” এই ভর্ৎসনার মুখে পুলিশ কমিশনার অবশ্য নীরব ছিলেন।

তবে এখানেই শেষ নয়, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। তাঁর মতে, একদিকে গান্ধীজির মৃত্যুদিন পালন হচ্ছে, তখন আরেক দিকে রাজ্যজুড়ে হিংসা চলছে। রাজ্যের আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে। আর পুলিস প্রশাসন নীরব। মনোজ ভার্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা তাঁর প্রতি উপযুক্ত সম্মান দেখাননি বলেও অভিযোগ করেছেন জগদীপ ধনকড়।

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...