Friday, June 26, 2026

মধ্যাহ্নেই আঁধার! অচেনা মহানগর

Date:

Share post:

দুপুরের মহানগর দেখে মনে হচ্ছে সন্ধে নেমে গিয়েছে। রীতিমতো হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। দুপুরেই আকাশ জুড়ে কালো মেঘ। তার সঙ্গে তুমুল ঝড়ো হাওয়া বইতে শুরু করে এরপরই ঝমঝমিয়ে বৃষ্টি নামে। শুধু তাই নয়, আকাশ এত কালো করে রয়েছে, যে হেডলাইট ছাড়া গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে। আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল, যে সরস্বতীপুজো এবং তারপরের দিন পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হবে। সেই পূর্বাভাস মতোই এদিন সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা গড়াতেই অন্ধকার ঘনিয়ে আসে। তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়ে একই পরিস্থিতি। হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলায় সকাল থেকেই ঝড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হবে। মেঘ কেটে রোদ দেখা দেবে।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...