Tuesday, June 23, 2026

দিলীপের অভিনন্দন যাত্রার সামনে “বাধা”এক কলেজ ছাত্রী! সাহসী মেয়েটি কে জানেন?

Date:

Share post:

পাটুলিতে দিলীপ ঘোষের CAA সমর্থনে অভিনন্দন যাত্রা এক নজিরবিহীন ঘটনার সাক্ষী রইলো। এদিন বিকেলে বিজেপির শ্রমিক সংগঠনের ডাকে এই মিছিলে যোগ দিয়েছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও মাত্র ১০০মিটার যাওয়ার পরই অনুমতি না থাকায় মিছিল আটকায় পুলিশ। তখন ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে দিলীপ ঘোষ পুলিশের ব্যারিকেডের সামনেই বক্তব্য রাখতে শুরু করেন। তখন সেখানে কয়েকশো গেরুয়া সমর্থক। বেশ উত্তেজিত তাঁরা।

কিন্তু তাদের পরোয়া না করেই একা দিলীপের অভিনন্দন যাত্রার সামনে “বাধা”এক কলেজ ছাত্রী! তার সাহস দেখে তখন চক্ষু চড়ক গাছ উপস্থিত সকলের। ঘটনার আকস্মিকতায় পুলিশও হতবম্ব হয়ে যায়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই ওই ছাত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম সুদেষ্ণা দত্তগুপ্ত। সংস্কৃত কলেজের ছাত্রী। এদিন বিজেপির অভিনন্দন যাত্রার শেষে মিছিলের সামনে দিলীপ ঘোষ গিয়ে সে একাই “গো ব্যাক প্ল্যাকার্ড”ও দেখায়।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...