Tuesday, June 23, 2026

গুড়িয়া ধর্ষণকাণ্ডে দোষীদের 20 বছরের কারাদণ্ড

Date:

Share post:

গুড়িয়া ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত মনোজ শাহ এবং প্রদীপ কুমারকে 20 বছরের কারাদণ্ডের সাজা দিলো দিল্লি কোর্ট। একইসঙ্গে নির্যাতিতাকে 11 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ারও নির্দেশ দিয়েছে। গত 18 জানুয়ারি মনোজ শাহ এবং প্রদীপ কুমারকে দোষী সাব্যস্ত করে দিল্লি কোর্ট।

2013 সালের 15 এপ্রিল পূর্ব দিল্লির গান্ধীনগরে 5 বছরের এক শিশুকে অপহরণ করে ধর্ষণ করেছিলো ওই দু’জন। এমনকী শিশুর গোপনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়। শিশুটি মরে গিয়েছে ভেবে একটি পরিত্যক্ত ঘরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। নিখোঁজ হওয়ার 40 ঘণ্টা পরে শিশুটিকে উদ্ধার করে পুলিস।

দিল্লি কোর্টের রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন শিশুর বাবা। তিনি দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন। শিশুটির একাধিকবার অস্ত্রোপচার হওয়ার পরেও এখনও সে সম্পূর্ণ সুস্থ হয়নি । সেই ঘটনার পর এখনও নিজেদের গ্রামে ফিরতে পারেননি তাঁরা। প্রতি মুহূর্তে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে দোষীরা, এমনই অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...