Tuesday, February 17, 2026

ব্রেক্সিট যুগ শুরু, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেল ব্রিটেন

Date:

Share post:

বৃহস্পতিবার মধ্যরাতের পর থেকে ইউরোপে শুরু হল ব্রেক্সিট যুগ। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের প্রস্থান অর্থাৎ ব্রেক্সিট সম্পন্ন হল। আজ থেকে আর ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় ব্রিটেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যপদ ছেড়ে দিলেন ব্রিটেনের প্রতিনিধিরা। ইউরোপীয় ইউনিয়নের নিয়মকানুন আজ থেকে আর প্রযোজ্য হবে না ব্রিটেনে। ব্রিটেন বেরিয়ে যাওয়ায় এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্যসংখ্যা হল 27।

ব্রেক্সিটের পর ব্রিটেনের কতটা লাভ হল বা ইউরোপীয় ইউনিয়নের কতটা ক্ষতি হল সেই ছবিটা স্পষ্ট হতে এখনও অনেকটা সময় লাগবে। তবে বলাই যায়, ব্রিটেনের মত উন্নত দেশকে হারিয়ে কিছুটা বিবর্ণ হল ইউরোপীয় ইউনিয়ন, আন্তর্জাতিক স্তরে গুরুত্বও কমল। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে ব্রিটেনের অভিবাসী নীতি ও অর্থনীতিতে। এতদিন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলির নাগরিকরা অবাধে ব্রিটেনে থাকতে ও কাজ করতে পারতেন। কিন্তু এবার থেকে আর তা হবে না। অন্য দেশের ভিসা নীতি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা বা ইউরো চলবে না। ব্রিটেনের পাসপোর্টের রঙও বদলাবে। এছাড়া অন্য দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চুক্তি করতে ব্রিটেনকে আর ইউরোপীয় ইউনিয়নের অনুমতি নিতে হবে না। এর ফলে আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে অবাধে ব্রিটেনের বাণিজ্য করার পথ খুলে গেল। ব্রেক্সিটের কিছু কিছু অসুবিধাও অবশ্য আছে। যেমন, প্রত্যর্পণ চুক্তি সম্পর্কিত। এখন কোনও অপরাধী যদি অপরাধ করে ব্রিটেন থেকে পালিয়ে জার্মানিতে আশ্রয় নেয় তাহলে তাকে ব্রিটেনে প্রত্যর্পণ করবে না জার্মানি। কারণ ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের সঙ্গেই শুধু প্রত্যর্পণ চুক্তি আছে জার্মানির। তবে ভাল-মন্দ মিলিয়ে ব্রেক্সিট উত্তর-পর্বে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বে ব্রিটেনের অগ্রগতি কেমন হয় সেটাই দেখার।

spot_img

Related articles

আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শপথ তারেকের, নতুন মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh ) নিরঙ্কুশ জয় পাওয়ার পর প্রায় আড়াই দশক পর ফের মসনদে বসতে...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, আয়-স্বাস্থ্য-চাকরির পূর্ণ পূর্বাভাস

গ্রহের ইঙ্গিতে কোন রাশির সামনে কী অপেক্ষা করছে, চলুন একটু ভিন্ন স্বাদে দেখে নেওয়া যাক আজকের ভাগ্যচিত্র। মেষ: উৎপাদন...

কলেজে নতুন বিষয় চালুর আবেদন এবার অনলাইনে, স্বচ্ছতা আনতে নয়া পোর্টাল শিক্ষা দফতরের 

সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে নতুন বিষয় চালু করার প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ করল...

আমরাই শাসক-আমরাই বিরোধী! কেন বললেন তৃণমূল সুপ্রিমো

রাজ্যে আমাদের এখন শাসক ও প্রধান বিরোধীদলের মতো আচরণ করতে হচ্ছে! এবিপি আনন্দের সাক্ষাৎকারে দাবি বাংলার মুখ্যমন্ত্রী মমতা...