Monday, June 8, 2026

বিক্ষোভের নামে হিংসা দেশকে দুর্বল করে, সিএএ নিয়ে মন্তব্য রাষ্ট্রপতির

Date:

Share post:

বাজেট অধিবেশনের প্রথম দিনে সংসদের সেন্ট্রাল হলে যৌথ অধিবেশনে বক্তব্য রাখার সময় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, বিক্ষোভের নামে সহিংসতা দেশকে দুর্বল করে। তবে কেন্দ্রীয় সরকার এটাও বিশ্বাস করে যে বিতর্ক গণতন্ত্রকে শক্তিশালী করে তোলে।
সংসদের গত অধিবেশনে পাস হয় সংশোধিত নাগরিকত্ব আইন। তারপরেই দেশ জুড়ে বিক্ষোভের ঝড় আছড়ে পড়ে। বেশ কিছু জায়গায় চলে হিংসা ও হানাহানির মতো ঘটনাও। সিএএ নিয়ে বিরোধীদের বক্তব্য, নতুন নাগরিকত্ব আইন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে। দেশের এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের এই বক্তব্য যথেষ্টই অর্থবহ বলে মনে করা হচ্ছে। রাষ্ট্রপতি বলেন, “আমি খুশি যে সংসদের উভয় সভায় নাগরিকত্ব সংশোধনী আইন পাস করিয়ে আসলে মহাত্মা গান্ধির ইচ্ছা পূরণ করা হয়েছে”।
যদিও সংসদের যৌথ অধিবেশনে সংশোধিত নাগরিকত্ব আইনের পক্ষ নিয়ে কথা বলায় বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যের বিরুদ্ধে স্লোগান তোলেন, কিন্তু তাঁর বক্তব্যের তারিফ করতে শোনা যায় বিজেপি সাংসদদের। সেই সময় সংসদে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁরাও রাষ্ট্রপতির ভাষণের সাধুবাদ জানান।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...