Saturday, June 27, 2026

নিসপাল পরিবারে সুখবর শোনালেন কোয়েল

Date:

Share post:

নিসপাল সিংয়ের পরিবারে সুখবর। টলিপাড়ায় খুশির হাওয়া। মা হচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বামী নিসপালের সঙ্গে ছবি দিয়ে এই খবর জানিয়েছেন স্বয়ং অভিনেত্রী।

নিসপাল সিং রানের সঙ্গে ছবি দিয়ে কোয়েল লেখেন, নিজের ভিতরে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনেছেন। গ্রীষ্মেই আসছে তাঁদের সন্তান। ইনস্টাগ্রামের ছবিতে তিনি লেখেন, “দিন কাটছে লাথি, ঘুষি ও নড়াচড়ায়। নিজের মধ্যে নতুন জীবনের স্পন্দন শুনতে পাচ্ছি। রূপোলি উল বুনছে আমার জীবন। গ্রীষ্মেই ভূমিষ্ঠ হতে চলেছে আমাদের সন্তান”।’

এই খবর প্রকাশ্যে আনতেই দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেন সকলে। ২০১৩-তে সাতপাকে বাঁধা পড়েন কোয়েল এবং রানে। একসঙ্গে কেটে গিয়েছে সাতটি বছর। এবার তাঁদের জীবনে আসতে চলেছে আরও এক সদস্য।
‘সাগরদ্বীপে যকের ধন’ ছবিতে শেষ দেখা গিয়েছে কোয়েলকে। ছবিতে এক চিকিৎসকের ভূমিকায় দেখা যায় তাঁকে। অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তী। ২০১৯-এর পুজোর সময়ে মুক্তি পায় ‘মিতিন মাসি’। মহিলা গোয়েন্দার চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়।

আরও পড়ুন-KMC vote 85: তিনি “না” বলেন না, তাই মানুষও “না” বলে না দেবাশিসকে

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...