Tuesday, April 7, 2026

দু ঘণ্টা ৪০ মিনিটের রেকর্ড সময়ের বাজেট ভাষণ নির্মলার

Date:

Share post:

সকাল এগারোটা থেকে টানা দুঘণ্টা ৪০ মিনিটের বাজেট ভাষণের রেকর্ড। গতবার যা ছিল ২ ঘণ্টা ১৭ মিনিট, এবার আরও বেশিক্ষণ। সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও শনিবার অর্থমন্ত্রীর বাজেট পেশের সময় অধিকাংশ সময়েই মোটের উপর মনোযোগী শ্রোতার ভূমিকায় ছিলেন বিরোধী সাংসদরা। কেউ কেউ আবার বাজেটের বিরোধিতার পয়েন্টগুলি নোট করছিলেন। ট্রেজারি বেঞ্চের টেবিল চাপড়ে হর্ষধ্বনির পাশে কখনো কখনো বিরোধী বেঞ্চের প্রতিবাদ ও কটাক্ষও শোনা যায়। তবে তা কখনই মাত্রাছাড়া হয়নি। বিরোধীদের বাধায় অর্থমন্ত্রীকে অনেকক্ষণ বক্তৃতা থামিয়ে অপেক্ষা করতে হয়েছে, এমনটাও দেখা যায়নি। সবমিলিয়ে পাঁচ-ছবার বিরোধীদের সরব প্রতিবাদ শোনা যায়। শেষ পর্যন্ত বড় ধরনের হইহট্টগোল ছাড়াই বাজেট ভাষণ শেষ করেছেন নির্মলা সীতারমণ।

আরও পড়ুন-বিনয়ের আর্জি খারিজ হতেই রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি অক্ষয়ের

 

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...