Friday, March 13, 2026

আনন্দপুরে ভয়াবহ আগুনের গ্রাসে প্লাস্টিকের কারখানা, লড়ছে দমকলের ১০টি ইঞ্জিন

Date:

Share post:

সাত সকালে ভয়াবহ আগুনের গ্রাসে আনন্দপুর । শনিবার ভোর তিনটে নাগাদ একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। যেহেতু কারখানার গোডাউনে দাহ্য বস্তু মজুত ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের এলাকায়। যার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। দমকলের ১০টি ইঞ্জিন এখনও লড়াই চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য।

দমকল সূত্রে জানা গিয়েছে, গোডাউনে দাহ্য বস্তু ভর্তি থাকার ফলেই আগুন নিভতে সময় লাগছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে কারখানা সংলগ্ন দুটি বাড়িতে ইতিমধ্যেই ফাটল দেখা দিয়েছে। ওই বাড়িগুলি থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে। এমন ঘিঞ্জি এলাকায় কিভাবে দাহ্য বস্তু মজুত করে কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে । আদতে অনুমতি ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

spot_img

Related articles

পড়ুয়াদের স্বাস্থ্য ভালো রাখতে টাকি হাউজে আয়োজিত ‘স্পাইন অ্যাওয়ার্নেস ক্যাম্প ২০২৬’

বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে মেরুদণ্ড সংক্রান্ত সমস্যা বাড়ছে। শরীরের গঠনভঙ্গি সঠিক না হওয়ার কারণে একাধিক রোগ বাসা...

গ্যাস সংকটের আঁচ ময়দানে, বন্ধের মুখে একাধিক ক্লাব ক্যান্টিন! 

জ্বালানি সংকটে বিধ্বস্ত দেশ। রাজ্যে সরাসরি প্রভাব পড়েছে। হোটেল-রেস্তোরাঁ -হাসপাতাল- মন্দিরের পর এবার গ্যাস সংকটের আঁচ ময়দানে। এলপিজি...

ঋতুকালীন ছুটি হলে চাকরি পাবে না মহিলারা! মন্তব্য করে আবেদন খারিজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির

ঋতুকালীন ছুটি বাধ্যতামূলক হলে চাকরি পাবে না মহিলারা। ঋতুকালীন সময় এবার থেকে সরকারি ছুটি মিলবে কি না তা...

সঙ্কট তৈরি করে রাজ্যকে কালো বাজারি রুখতে নির্দেশ কেন্দ্রের

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল যুদ্ধের (Iran Israel War Impact) জেরে রান্নার গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। এই আবহে সিলিন্ডার (LPG...