Friday, March 13, 2026

বিশ্বকাপজয়ী মদন এলেন বোর্ডে উপদেষ্টা কমিটিতে

Date:

Share post:

১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। তিনি এলেন ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে। মদললাল বিশ্বলাল শর্মা ক্রিকেট উপদেষ্টা কমিটিতে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তিন সদস্যের উপদেষ্টা কমিটিতে মদনলালের সঙ্গে এলেন প্রাক্তন বোলার আরপি সিং ও মহিলা ক্রিকেটার সুলক্ষণা নায়েক। সদস্যদের মেয়াদ এক বছর। পরে মেয়াদ বাড়তে পারে এমন খবর মেলেনি।

স্বার্থের সঙ্ঘাত নিয়ে প্রশ্ন ওঠায় ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি থেকে পদত্যাগ করেন কপিল দেব, অংশুমান গায়েকোয়াড় ও শান্তা রঙ্গস্বামী। মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে নতুন কমিটি তৈরি ও ঘোষণা। এই কমিটিই ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচককে নিয়োগ করবে।

দেশের প্রথম বিশ্বকাপজয়ী দলের দুরন্ত বোলার মদনলাল খেলেছেন ৩৯টেস্ট, ৬৭টি ওয়ান ডে। আরপি সিং খেলেছেন ১৪টি টেস্ট, ৫৮টি ওয়ান ডে ও ১০টি টি-২০। আর সুলক্ষণা খেলেছেন ২টি টেস্ট, ৪৬টি ওয়ান ডে আর ৩১টি ওয়ান ডে।

spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...