Site Logo

হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

EBBS Desk·
হরমুজে ভারতকে ছাড় দিচ্ছে ইরান: প্রতিশ্রুতি ইরানি রাষ্ট্রদূতের

হরমুজ প্রণালী দিয়ে তিন দেশকে ছাড় দেওয়ার পর চতুর্থ দেশ হতে পারে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ভারতের পক্ষে দাঁড়ানোর জন্য সওয়াল করেন দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত (ambassador) মহম্মদ ফাতালি। সেই সঙ্গে ভারত যেভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে, তার জন্য ভারতের পাশে ইরানের (Iran) দাঁড়ানোর বার্তা দেন। সেই সূত্রেই আগামী কয়েক ঘণ্টার মধ্যে ভারতের জাহাজ (Indian flagged ship) হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে ছাড়ার সম্ভাবনার কথা জানান তিনি।

Sponsored

Sranchi In Article

পশ্চিম এশিয়ার সংকটে আমেরিকাকে দায়ী করে বারবার হরমুজ প্রণালীর আশেপাশের গাল্ফ-ভুক্ত দেশগুলির (Gulf Nations) উপর হামলা চালাচ্ছে ইরান। এই পরিস্থিতিতে গাল্ফ অন্তর্ভুক্ত দেশগুলির ইউএনএসসি-র (UNSC) সঙ্গে যৌথভাবে এই দেশগুলির উপর হামলার নিন্দা প্রস্তাব আনে। ১৩৪টি দেশ সেখানে স্বাক্ষর করে। ভারতও সেখান স্বাক্ষর করে। কিন্তু ভারতের (India) তরফে ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের হামলারও নিন্দা করা হয়। যে কোনও মূল্যে সব রকম নাগরিক হত্যার প্রতিবাদ করা হয়।

রাষ্ট্রসঙ্ঘের এই প্রস্তাবের পরে ইরানের তরফ থেকে দাবি করা হয়, তারা যুদ্ধ বাড়াতে কখনই চায় না। নিরীহ মানুষের হত্যায় সায় নেই ইরানের, ভারতের সঙ্গেই সহমত হয়ে ভারতকে ব্রিকস (BRICS) দেশগুলির সঙ্গে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়। ইতিমধ্যেই চতুর্থবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) ইরানের বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কথা বলেন ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের (Masoud Pezeshkian) সঙ্গে।

আরও পড়ুন : ব্যর্থ ভারতের কূটনীতি: হরমুজ দিয়ে তেল আনবে বাংলাদেশ

সেই সূত্র ধরে শুক্রবার ভারতে নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত (Iran ambassador) ফাতালি (Mohammad Fathali) দাবি করেন, ভারতে হরমুজে জাহাজ যাতায়াতে অনুমতি পাবে। দু-তিন ঘণ্টার মধ্যে তা প্রতিফলিত হবে। কারণ আমরা বিশ্বাস করি যে ইরান ও ভারত বন্ধু এবং একই এলাকার একই ধরনের ঐতিহ্য তারা বহন করে।

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →