Sunday, April 12, 2026

হাতির পেটে ‘পরিচয় পত্র’! ভয়ে ঘুম উড়েছে নাগরিকের

Date:

Share post:

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তোলপাড় গোটা দেশ। যখন নাগরিকত্ব প্রমাণ করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক সেই সময় ঘটল একটি অঘটন। ঘটনা জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিমুলগুড়ুই গ্রামের। সেখানকার বাসিন্দা ফিরা ওঁরাও। হঠাৎই শনিবার রাতে বৈকুণ্ঠপুরের জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি হাতি। হানা দেয় ওই এলাকায়। ৬২ বছরের ফিরা ওঁরাওয়ের বাড়িতে হানা দেয় হাতিটি। অ্যাসবেস্টসের চাল ও দেওয়াল ভেঙে তছনছ করে গোটা ঘর। চালের ড্রামে ১৫ কিলো চাল মজুত করেছিলেন ফিরা। সেই ড্রামের মধ্যেই রেখেছিলেন নিজেদের আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্কের পাশবই। চালের ড্রাম খুঁজে নিয়ে সমস্ত চাল সাবাড় করে হাতিটি। সঙ্গে গোটা পরিবারের আধার কার্ড, ভোটার কার্ড ও পাশবইও।

এই খবর পেয়েই ওই অঞ্চলের বিধায়ক খগেশ্বর রায় এসে উপস্থিত হন ফিরার ঘরে। বিধায়ক জানিয়েছেন, অদ্ভুত সমস্যায় পড়েছে ফিরার পরিবার। তাড়াতাড়ি যাতে এর থেকে ওঁরা বের হতে পারেন তারজন্য সমস্তরকম চেষ্টা করব।

আরও পড়ুন-দেশে ফিরেও এখনও ঘরে ফেরা হয়নি আরিফের

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...