Tuesday, June 16, 2026

দেশে ফিরেও এখনও ঘরে ফেরা হয়নি আরিফের

Date:

Share post:

ভারতীয় দূতাবাসের উদ্যোগে বিদেশ মন্ত্রকের সহায়তায় চিন থেকে দেশে ফিরেছেন বাংলা গবেষক কাজি আরিফ ইসলাম। কিন্তু দিল্লিতে ফিরেও ঘরে ফিরতে পারেননি তিনি। আপাতত একটি সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আগেই কথা ছিল, চিন থেকে আসা ভারতীয়দের দেশে ফেরার পরে আইসোলেট করা রাখা হবে। সেই মতোই সেনা হাসপাতালে ভর্তি সিউড়ির মেধাবি ছাত্র।

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত উহানা। সেখানকার বিশ্ববিদ্যালয়েই গবেষণা করছিলেন সিউড়ির এই বাসিন্দা। করোনাভাইরাসের আতঙ্কে সেখানকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছুটি দিয়েছে সেদেশের সরকার। এই কারণে আরিফ ইসলাম সহ অন্যান্য দেশের ৬ জন গবেষক চিনের সিয়েনে বেড়াতে যান। করোনা আতঙ্কে সেখানকার প্রশাসন এনশি শহরের এক হোটেলে থাকতে বলে। হোটেলের বাইরে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। আরিফ জানিয়েছেন, চিনা সরকারের পক্ষ থেকে সবসময়ে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়।

ছেলের আটকে পড়ার খবরে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে সিউড়ির আরিফ ইসলামের পরিবার। ফোনে যোগাযোগ থাকলেও উদ্বেগ কাটছে না তাদের। আরিফের বাবা কাজি আবদুল আলি আর্জি জানান, সরকার যেন আরিফকে দ্রুত তাঁর কাছে ফিরিয়ে দেয়। দেশে ফিরছে ছেলে, তবে এখনও তাঁকে দেখেনি সিউড়ির কাজি পরিবার। সুস্থ ভাবে আরিফ বাড়ি ফিরুন চাইছেন সবাই।

আরও পড়ুন-ফের সোশ্যাল মিডিয়ায় টোপ, দুবাইতে অসহায় বাঙালি বধূ

Related articles

যোগ দিবসের প্রস্তুতির জের, আজ থেকে বন্ধ সুন্দরবনের পর্যটনকেন্দ্র-জঙ্গল সাফারিও!

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Natendra Modi)। রেড রোডে সাত...

গ্রেফতার তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল

আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হল তৃণমূলের (TMC) শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে (Maidul Islam)। ঘটনা ২০২২ সালের।...

ইউক্রেনে ফের রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ডরমিশন ক্যাথেড্রাল!

থামছে না রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ (Russia - Ukraine Conflict), সোমবার রাতভর হামলায় এবার রুশ ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ল ইউক্রেনের রাজধানী...

স্পেনকে রুখে দিয়ে চোখে জল, ৪০ বছরের কেপ ভার্দের গোলরক্ষকের জীবন অনুপ্রাণিত করবে আপনাকেও

স্বপ্নকে বাস্তবে পরিণত করে ফেলা একটা দেশ আজ হইচই ফেলে দিয়েছে। হেভিওয়েট স্পেনকে আটকে দিয়েছে কেপ ভার্দে। বলা...