Tuesday, April 7, 2026

রোজভ্যালি মামলায় সুবিধাভোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত ইডি-র

Date:

Share post:

রোজভ্যালি মামলায় এবার সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত। সুবিধাভোগীদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে চলেছে ইডি। তালিকায় রয়েছে জেন্ট জেভিয়ার্সের নাম। টাকার বিনিময়ে গৌতম কুণ্ডর ছেলেকে কলেজে ভর্তি করানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
রোজভ্যালি মামলায় বাজেয়াপ্ত হয়েছে শাহরুখ খানের আইপিএল ক্রিকেট টিম নাইট রাইডার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেডের সম্পত্তি ও টাকা। নাইট রাইডার্স স্পোর্টসের মালিকদের মধ্যে আছেন শাহরুখের স্ত্রী গৌরী খান, জুহি চাওলার স্বামী অভিনেতা জয় মেহতা।
এছাড়া রয়েছে মাল্টিপল রিসর্টস প্রাইভেট লিমিটেড। মোট বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য ৭০ কোটি ১১ লাখ টাকা। ইডি সূত্রে খবর, এই তিনটি সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ১৯ কোটি ২০ লাখ টাকাও বাজেয়াপ্ত হয়েছে। এরইসঙ্গে পূর্ব মেদিনীপুরের রামনগর ও মহিষাদলে ২৪ একর জমি, মুম্বইয়ের দিলকাপ চেম্বার্সে একটি ফ্ল্যাট, নিউটাউনে এক একর জমি, ভিআইপি রোডে রোজভ্যালি গ্রুপের একটি হোটেলও ইডি বাজেয়াপ্ত করেছে। ইডি সূত্রে খবর, এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করার পরে রোজভ্যালির কাছ প্রাপ্ত সম্পত্তির বাজারদর প্রায় ৪৭৫০ কোটি টাকা।

আরও পড়ুন-রাজ্য মন্ত্রিসভার বৈঠকে শূন্য পদে কর্মসংস্থানের সিদ্ধান্ত

Related articles

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...