Sunday, June 7, 2026

সংবিধান বাঁচাতে আন্দোলন করলেই গুলি চলছে, তোপ অধীরের

Date:

Share post:

সংবিধান বাঁচাতে সাধারণ মানুষ শান্তিপূর্ণ আন্দোলনে নামলে গুলি খেতে হচ্ছে। পুলিস চোখ বুজে থেকে অপরাধীদের আক্রমণের সুযোগ করে দিচ্ছে। লোকসভায় বিজেপিকে বিঁধে বললেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। জামিয়া ও শাহিনবাগের ঘটনা পরিকল্পিত বলে ইঙ্গিত করেন তিনি। বলেন, সংবিধান বাঁচাতে, দেশ বাঁচাতে জাতীয় পতাকা হাতে শান্তিপূর্ণ আন্দোলন করছেন নাগরিকরা। আর তাঁদের ভয় দেখিতে আন্দোলন বানচাল করতে নেমে পড়েছে বিজেপির গুন্ডারা। পরিকল্পনা করে এসব হচ্ছে। কেন্দ্রের অধীনে থাকা দিল্লি পুলিশ ইচ্ছা করেই নিষ্ক্রিয় থেকে আক্রমণের সুযোগ করে দিচ্ছে। অধীরের এই বক্তব্য সমর্থন করেন লোকসভার বিরোধী সাংসদরা।

আরও পড়ুন-গান্ধী-মন্তব্যে ক্ষুব্ধ বিজেপি শীর্ষ নেতৃত্ব, ক্ষমা চাওয়ার নির্দেশ

Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...