Tuesday, June 23, 2026

“দেশপ্রেমের নেশায় বিয়ে করেননি মোদি” এ কী বললেন বিজয়বর্গীয়!

Date:

Share post:

দেশপ্রেমের নেশায় নাকি বিয়েই করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! ইন্দোরে ড্রাগের নেশার বিরুদ্ধে আয়োজিত এক প্রচার সভায় গিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, নেশা দেশপ্রেমের হলে তা ভালো। তবে সেটা যেন এতটাও না হয়, যে মোদিজির মতো বিয়েই করলেন না সারাজীবন। এই মন্তব্যের পরেই তার বিরোধিতা নামে কংগ্রেস। তারা প্রশ্ন তোলে, তাহলে যশোদাবেন কে? মোদি যদি বিয়ে না করেন তাহলে লোকসভা নির্বাচনের সময় তিনি হলফনামায় যে নিজেকে বিবাহিত বলে উল্লেখ করেছেন সেটা কি মিথ্যে?

এর আগে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নির্বাচনে দাঁড়ানোর সময় হলফনামায় নিজেকে অবিবাহিত বলে উল্লেখ করতেন মোদি। কিন্তু লোকসভা নির্বাচনে তিনি হলফনামা জমা দেওয়ার আগেই সামনে আসেন নরেন্দ্র মোদির স্ত্রী যশোদাবেন। সবার সামনে তিনি নিজেকে মোদির স্ত্রী হিসেবে দাবি করেন। এবং সে দাবি মেনে নেনে মোদি। লোকসভা নির্বাচনে নিজেকে বিবাহিত বলেই হলফনামা জমা দেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। স্ত্রীর নাম লেখেন যশোদাবেন।

এখন কৈলাস বিজয়বর্গীয় কথা যদি ঠিক হয়, তাহলে যশোদাবেন কে? আর মোদি বা কেন হলফনামায় নিজেকে বিবাহিত বললেন? আর যদি মোদির বক্তব্য ঠিক হয়, তাহলে নিজের দলের নেতা তথা প্রধানমন্ত্রী সম্পর্কে এই তথ্যটুকু কি নেই বিজয়বর্গীয়র কাছে?

সম্প্রতি বাড়িতে আসা জনমজুরদের দেখে তাঁদের নাগরিকত্ব নিয়ে মন্তব্য করেন কৈলাস। যা নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। তবে কৈলাসের এই মন্তব্যের পরে বিজেপিতে অবশ্য কোনও মন্তব্য করা হয়নি।

আরও পড়ুন-জামিয়া থেকে শাহিনবাগের আন্দোলন আসলে গভীর চক্রান্ত তোপ মোদির

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...