Saturday, March 14, 2026

গোয়েন্দা পরিচয়ে জালিয়াতি, পুলিশের জালে ‘দাপুটে’ মহিলা

Date:

Share post:

তিনি শীর্ষ গোয়েন্দাকর্তা। এলাকায় এই পরিচয় নিয়েই বেশ দাপট, মেজাজেই চলছিলেন। কিন্তু কলকাতা পুলিশের তদন্তে সামনে এলো উল্টো তথ্য। গোয়েন্দা তো নন বরং জালিয়াতি করে দিন কাটে শীর্ষ গোয়েন্দাকর্তা পরিচয় দেওয়া অচিরা রায় নামে ওই মহিলার। এই ভুয়ো পরিচয়কে হাতিয়ার করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকাও হাতিয়েছেন তিনি।

সতব্রত বসু নামে বছর তেইশের এক যুবক পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, অভিযুক্ত ওই মহিলা তাঁকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৫লাখ টাকা নিয়েছেন। বাঁশদ্রোণীর বাসিন্দা ওই যুবকের চাকরি হয়নি। উপরন্তু টাকা ফেরৎ চাইলে এই মহিলা হুমকি দেন বলে অভিযোগ।

ওই যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ এবং পূর্ব যাদবপুর থানা। তদন্তে নেমেই অচিরা রায়কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মহিলাকে জেরা শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, ওই মহিলা অসমের তিনসুকিয়ার বাসিন্দা। তাঁর স্বামী মহাবীরপ্রসাদ যাদব ছিলেন কেন্দ্রীয় শুল্ক দফতর (কাস্টমস)-এর পদস্থ কর্তা। ২০১৭ সালে তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, জেরায় ওই মহিলা দাবি করেছেন, তাঁর বাবা সুবোধচন্দ্র চৌধুরী ছিলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন বনকর্তা। কলকাতা পুলিশের এক তদন্তকারী আধিকারিক জানান, ওই মহিলার দাবি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর স্বামী শুল্ক দফতরে কাজ করতেন। সেই সূত্রেই কলকাতা বন্দর এবং শহরের বিভিন্ন জায়গায় কর্মরত বেশ কিছু আমলার সঙ্গে তাঁর পরিচয় রয়েছে। সেই পরিচয় কাজে লাগিয়ে তিনি নিজেকে ‘ইনটেলিজেন্স ব্যুরো’র আইজি পদমর্যাদার আধিকারিক বলে পরিচয় দিতেন। তাঁর কাছ থেকে একটি ভুয়ো পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। ভুয়ো পরিচয়ে আর কার কার থেকে অচিরা টাকা নিয়েছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...