Friday, June 12, 2026

গুলি চালানোর দাওয়াই দিয়ে দিল্লিবাসীকে আর বোকা বানাতে পারবে না বিজেপি

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটের বাজারে বিজেপির জাতীয়তাবাদের কড়া পাঁচন এবার আর কোনও কাজে আসছে না। একে তো স্থানীয়স্তরে মদনলাল খুরানা বা সাহেব সিং ভার্মার মত এমন কোনও নেতা নেই যাঁদের সঙ্গে দিল্লির বস্তিবাসী, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষের যোগাযোগ আছে, তার উপর বিধানসভা ভোটেও সেই একঘেয়ে কথা। সেই জাতীয়তাবাদ, সেই পাকিস্তান, সেই দেশদ্রোহীদের শিক্ষা দেওয়ার হুমকি। ধর্মের চেয়ে কাজের প্রয়োজন যে অনেক বেশি, অনেক গুরুত্বপূর্ণ তা দিল্লির আমজনতা এবার বিজেপি নেতাদের বুঝিয়ে দেবে। ধর্মীয় বিভাজনের অস্ত্র বারবার প্রয়োগ করলে সেটা যে ভোঁতা হয়ে কোনও কাজে আসে না, উল্টে বুমেরাং হতে পারে তা বিজেপির থিঙ্কট্যাঙ্কদের বোঝার সময় এসেছে। লোকসভা ভোটে পাকিস্তানের জুজু কাজে আসলেও বিধানসভা ভোটে ‘পাকিস্তান’ আর কোনও সুবিধা দেবে না বিজেপিকে। শাহিনবাগ আর জামিয়ার প্রতিবাদীদের ‘গদ্দার’ বানিয়ে যেসব মূর্খ গুলি মারার হুমকি দিয়েছিল, আট ফেব্রুয়ারি বিজেপি নেতাদের সেই দায়িত্বজ্ঞানহীন গুণ্ডামির জবাব দিতে তৈরি দিল্লিবাসী, শেষবেলায় রাজধানীতে অন্তত তারই ইঙ্গিত স্পষ্ট।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...