Saturday, April 4, 2026

‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এ এবার জেলায় জেলায় বাহিনী

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পকে জেলায় আরও প্রসারিত করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার প্রতিটি জেলায় ট্রাফিক পুলিশ বাহিনী তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই প্রকল্প সাফল্য অর্জন করবে বলে আশা প্রশাসনের।
প্রথম পর্যায়ে সাতটি ভিন্ন পদে মোট ২৫৭৭ জনকে নিয়োগ করা হবে। ১৭০০ জন কনস্টেবল, ১৭৭ জন পুলিশ ড্রাইভার, ৪৪০ জন অ্যাসিস্টেন্ট সাব ইন্সপেক্টর, ১৭০ জন সাব ইন্সপেক্টর, ৭৫ জন ইন্সপেক্টর, ১২ জন সুপারিন্টেনডেন্ট এবং ৩জন অ্যাসিস্টেন্ট সুপারিন্টেনডেন্ট।
‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্প ইতিমধ্যেই সাফল্য অর্জন করেছে পুলিশ। পরিসংখ্যান অনুযায়ী, দুর্ঘটনা ও মৃত্যুর সংখ্যা কমেছে প্রতি বছর। জেলায় ছড়িয়ে দিলে এই প্রকল্প আরও সুদূরপ্রসারী হয়ে উঠবে বলে মনে করছে সরকার।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...