Friday, June 12, 2026

একপেশে ম্যাচে পাক বধ করে ফাইনালে ভারত

Date:

Share post:

একেবারে হিসেব কষে দলকে ফাইনালে নিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল ও দিব্যাংশ সাক্সেনা। লক্ষ্যমাত্রা ছিল ১৭৩। সেখানে তাড়াহুড়ো করার দুরন্ত শতরান করলেন যশস্বী। ১১৩ বলে অপরাজিত থাকলেন ১০৫ রানে। ইনিংসে রয়েছে আটটি চার ও পাঁচটি ছয়। ছয় মেরে শতরান পূর্ণ করার পাশাপাশি উইনিং স্ট্রোকও এল যশস্বীর ব্যাট থেকেই।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালে সামনে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। পাক শিবির থেকে বলা হয়েছিল, আর পাঁচটা ম্যাচের মতোই দেখছি ভারত ম্যাচ। বরং একপেশে ম্যাচ হল পোচেস্ট্রমে!‌
টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জুনিয়র পাক দল। কিন্তু ভারতের তরুণ বোলারদের সামনে কখনোই সুবিধা করতে পারেনি ফাহাদ মুনির, কাসিম আক্রামরা। লড়েছেন একমাত্র হায়দার আলি (‌৫৬)‌ ও অধিনায়ক রোহেল নাজির (‌৬২)‌। নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় কখনোই দানা বাঁধেনি পাক ইনিংস। চেষ্টা করেছিলেন হায়দার আলি ও রোহেল নাজির। কিন্তু যশস্বীর বলে হায়দার ফিরতেই চাপে পড়ে যায় পাক। অন্যদিকে রোহেলকে ফেরান সুশান্ত মিশ্র। মহম্মদ হ্যারিসের (‌২১)‌ চেষ্টাও ছিল সাময়িক। ভারতীয় বোলারদের দাপটে পাকিস্তান শেষ ছয় উইকেট হারায় মাত্র ২৭ রানে। ৪৩.‌১ ওভারে ১৭২ রানে শেষ হয়ে যায় পাক ইনিংস। ভারতীয়দের মধ্যে সেরা সুশান্ত মিশ্র। তাঁর বোলিং গড় ৮.‌১–০–২৮–৩।
জবাবে ১০ উইকেটে পাক বধ করে ভারত চলে গেল ফাইনালে। যশস্বীর সঙ্গে দিব্যাংশ সাক্সেনার খেললেন ৯৯ বলে ৫৯ রানের ইনিংস। ছয়টি চার মারলেন সাক্সেনা। খেলা শেষ হয়ে গেল ৩৫.‌২ ওভারেই। ভারত তুলল বিনা উইকেটে ১৭৬। কোনও পাক বোলারকেই রেয়াত করেননি ভারতের দুই ওপেনার।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...