Thursday, April 9, 2026

বাংলাকে পাকিস্তানের সঙ্গে তুলনা করে রাজ্যকে বেনজির আক্রমণ লকেটের

Date:

Share post:

চলতি বছর অনেক স্কুলেই হয়নি সরস্বতী পুজো।এর বিরুদ্ধেই মঙ্গলবার সংসদে সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। বাংলা পাকিস্তান হয়ে গিয়েছে বলে মন্তব্য করেন বিজেপি সাংসদ। বাংলার প্রতিনিধিত্ব করা সত্ত্বেও লোকসভায় দাঁড়িয়ে তাঁর এই মন্তব্যে রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে।
চলতি বছরে বাংলায় সরস্বতী পুজো নিয়ে তৈরি হয় বিতর্ক। হাওড়া ময়দানের একটি বেসরকারি স্কুল এবং হাড়োয়ার চৌহাটা আদর্শ বিদ্যাপীঠে বাগদেবীর আরাধনায় বাধা পায় ছাত্রছাত্রীরা। পথ অবরোধ, স্কুলের সামনে বিক্ষোভের পরেও স্কুলে সরস্বতী পুজো করার সুযোগ পায়নি তারা। তবে কেন সরস্বতী পুজো করার সুযোগ পেল না পড়ুয়ারা, স্কুল কর্তৃপক্ষের তরফে সে বিষয়ে কোনও সদুত্তর মেলেনি।এবার তাতেো লাগল রাজনীতির রঙ।
হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এদিন সংসদে এই প্রসঙ্গ উত্থাপন করেন। রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে তিনি বলেন, “পাকিস্তানেও হিন্দুরা পুজো করার সুযোগ পান না। বাংলাও পাকিস্তানের সমান হয়ে গিয়েছে। তাই পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো করতে বাধা পেয়েছে পড়ুয়ারা।” তাঁর অভিযোগ, “রাজ্যের মুখ্যমন্ত্রী তোষণের রাজনীতি করছেন। মুসলমানদের তুষ্ট করতেই রাজ্যে সরস্বতী পুজোও বন্ধ করে দেওয়া হচ্ছে।”যদিও এই বিষয়ে তৃণমূল কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Related articles

উত্তরপ্রদেশে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগ! ডবল ইঞ্জিন রাজ্যে নারীসুরক্ষা প্রহসন, তোপ তৃণমূলের 

বিজেপি শাসিত যোগীরাজ্যে দিনের আলোয় স্কুল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। উত্তরপ্রদেশের বরেলির একটি ক্যাফে - রেস্তোঁরাতে ধর্ষিতা হতে হল...

পদ্মের ডাঁটি দিয়ে অক্সিজেন! ৫ ঘণ্টা পর জলের তলা থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর

অপরাধের শীর্ষে নির্দ্বিধায় বিজেপি (BJP Ruled state) রাজ্য সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই! প্রশাসনিক ব্যর্থতার চূড়ান্ত নমুনা। একাধিক...

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...