Friday, June 19, 2026

সম্ভ্রম বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ মহিলার

Date:

Share post:

সম্ভ্রম বাঁচাতে দোতলার জানলা থেকে লাফ দিলেন এক মহিলা। সোমবার, রাতে ঘটনা ঘটেছে হাওড়ার নিশ্চিন্দি এলাকায়। অভিযোগ, কাজের জন্য ডেকে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। এই ঘটনায় অভিযুক্ত সুবীর দলুইকে গ্রেফতার করা হয়েছে এবং এক নাবালককে আটক করা হয়েছে। আহত নির্যাতিতা ইমামবাড়া হাসপাতালে ভর্তি।

পুলিশ সূত্রের খবর, সুবীর দলুই রাজমিস্ত্রির কাজ করেন। নির্যাতিতার বাড়ি হুগলির আদিসপ্তগ্রাম এলাকায়। একই বাড়িতে কাজ করতেন তাঁরা। মেঝেতে পাথর বসানোর কাজ করতে হবে বলে ওই মহিলাকে বাড়িতে ডাকেন সুবীর। বাড়িতে ডেকে ওই মহিলার হাত-পা বেঁধে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। সুবীরের সঙ্গে ছিল এক নাবালক। কোনও রকমে বাঁধন খুলে ওই মহিলা দোতলার একটি ফাঁকা জানলা দিয়ে লাফ দেন। আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ ও তাঁর সহযোগীকে গ্রেফতার করা হয়।

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...