Monday, March 16, 2026

“করোনা-আক্রান্ত” বলে ধর্ষণ থেকে বাঁচলেন তরুণী

Date:

Share post:

সব মুদ্রারই দুটি দিক আছে। খারাপেরও একটি ভালো দিক থাকতে পারে। এখন হয়ত সেটাই ভাবছেন চিনের তরুণী। প্রাণঘাতী করোনাভাইরাসে ইতিমধ্যে চিনে মৃতের সংস্যা ৫০০ ছাড়িয়েছে। এই ভাইরাসের দোহাই দিয়েই সম্ভ্রম রক্ষা করলেন চিনা তরুণী।
একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, উহানের নিকটবর্তী জিংশান শহরে ঘরে ঢুকে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। বাড়িতে সে সময় একা ছিলেন ওই তরুণী। বাঁচতে নিজেকে করোনাভাইরাস আক্রান্ত বলে দাবি করে তিনি। বলেন, ‘আমি সদ্য উহান থেকে ফিরেছি এবং করোনাভাইরাসে আক্রান্ত। তাই বাড়িতে একা রয়েছি।’ এ বলে বারবার কাশতে থাকেন তিনি।

মারণ রোগের ভয়ে চম্পট দেয় দুষ্কৃতী। অবশ্য যাওয়ার আগে নগদ ৩ হাজার ৮০ ইউয়ান লুঠ করে নিয়ে যান বলেও অভিযোগ তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তরুণীর শোওয়ার ঘরে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ স্বীকার করে নিয়েছেন শাও নামের ২৫ বছর বয়সী ওই যুবক।

আরও পড়ুন-নিজেদের দাবি নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন অঙ্গনওয়াড়ি কর্মীদের

spot_img

Related articles

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...