Sunday, March 29, 2026

২১ হাজার নাগরিকত্ব দিয়েছে মোদি সরকার, দাবি নিত্যানন্দের

Date:

Share post:

গত ১০ বছরে ২১ হাজারের বেশি বিদেশি নাগরিককে নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনটাই দাবি কেন্দ্রের। তার মধ্যে গত চার বছরে প্রায় ১৫ হাজার বাংলাদেশিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে মঙ্গলবার লোকসভায় এই তথ্য তুলে ধরেন সাংসদ নিত্যানন্দ রাই। তিনি জানান, ২০১০ সাল থেকে ২১ হাজার ৪০৮ জনকে নাগরিকত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০১৫ সাল থেকে ১৯ হাজার ৮ জন নাগরিকত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে ১৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে বলে দাবি তাঁর। নিত্যানন্দ রাই আরও জানান, ১৯৫৫ সালে ভারত-বাংলাদেশ স্থলসীমা চুক্তির আওতায় এই নাগরিকত্ব দেওয়া হয়েছে। ২০১৫ সাল থেকে বাংলাদেশের ৫৩টি এলাকা ভারতের সীমানার আওতায় এসেছে।

তাঁর দাবি, নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর নাগরিকত্ব দেওয়ার সংখ্যাটা বেড়েছে। ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এই সংখ্যাটা ছিল ২ হাজার ৪০০। তাঁর কথায়, ২০১৯ সালে ৯৮৭জন বিদেশিকে নাগরিকত্ব দেওয়া হয়েছে। ২০১৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সংখ্যাটা হল যথাক্রমে ৬২৮, ৮১৭, ১১০৬, ১৫৪৭০, ৬১৭, ৫৬৩, ৫৫৩, ৪২৫ ও ২৩২। স্পষ্টতই, ২০১৫ সালে ১৫ হাজারের বেশি বিদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত। তার মধ্যে একটা বড় অংশ বাংলাদেশের। অন্যদিকে ২০১৬ সালে ৩০৮, ২০১৭ সালে ৫১ ও ২০১৮ সালে ৪৪৫ জন বাংলাদেশিকে তাঁদের দেশে ফেরৎ পাঠানো হয়েছে। তাঁদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় ও তাঁরা বেআইনি অনুপ্রবেশের চেষ্টা করায় তাঁদের ফেরৎ পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-হেরোইন-সহ গ্রেফতার কুখ্যাত মাদক কারবারী

Related articles

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...