Friday, June 19, 2026

‘বাংলা আসে’ জাপানের তরুণীর, ভাইরাল ভিডিও

Date:

Share post:

কারা যেন বলেন, ‘‘বাংলাটা ঠিক আসে না।’’ সেই বাঙালিদের মুখ ভোঁতা করে দিয়ে সুদূর জাপানে ‘বাংলা আসে’ এক তরুণীর। তাঁর বাংলা বলার ভিডিও ভাইরাল হতেই বাহবা দিচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্যে ফেসবুকে ভিডিওটি দেখে ফেলেছেন ৪ লক্ষেরও বেশি মানুষ, শেয়ারের সংখ্যা ১১ হাজারেরও বেশি।
ওই জাপানি তরুণীর নাম সাকুরা ইশিকওয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর বাংলা বলার ভিডিও পোস্ট করেন অপূর্ব দাস। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, গর্বের সঙ্গে তিনি জানাচ্ছেন বিশ্বে বাংলা ভাষার মর্যাদার কথা। বাংলার প্রতি তাঁর ভালবাসার কথা তুলে ধরেন ক্যামেরার সামনে। জাপানের এই তরুণী বাংলা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য সমস্ত কিছুর সঙ্গে তাঁর নীবিড় সম্পর্ক রয়েছে। ভিডিওতে তিনি জানান, রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের কথা। বাঙালির আইকন সত্যজিৎ রায়ের ছবি দেখার কথা। সর্ষে ইলিশ, রসগোল্লা তাঁর অত্যন্ত প্রিয় বলে জানান সাকুরা।
ভিডিওতে তিনি বলেন, ‘‘নমস্কার, আমার নাম সাকুরা। আমি টিসিএস জাপানের সঙ্গে কাজ করি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা নিয়ে পড়াশোনা করেছি। আমি গোলপার্কে থাকতাম। গোলপার্ক থেকেই যাদবপুরে যেতাম। গ্রীষ্মের একটি সংক্ষিপ্ত যোগ দিতে কলকাতায় যাই। প্রায় দু’মাস ছিলাম। আমার বাংলা পড়া ভালো লেগেছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বাংলা নিয়ে পড়ব। পরে আমি হিন্দি নিয়ে পড়াশোনা করার জন্যে দিল্লি চলে যাই।”
সাকুরা বলেন, ‘‘বাংলায় অনেক এক্সপ্রেশন রয়েছে। বাংলা একটা সমৃদ্ধ ভাষা। আমি ফেলুদার গল্পগুলো পড়েছি। পথের পাঁচালি সহ বেশ কয়েকটি বাংলা ছবি দেখেছি।’’ চলতি মাসের ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সাধারণ মানুষ। সেই ভাষার সীমবদ্ধতা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশেই থেমে নেই। সীমানা ছাড়িয়ে পাড়ি দিয়েছে দূর দেশেও।

A Japanese girl who loves Bengali more than many Bongs …

Posted by Apurba Das on Friday, January 31, 2020

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...