Monday, March 16, 2026

রাজ্যের দেওয়া বাজেট-বক্তৃতা না-পসন্দ রাজভবনের

Date:

Share post:

ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহ। রাজ্যপালের বাজেট ভাষণ-খসড়ায় আপত্তি রাজভবনের। ৭ ফেব্রুয়ারি বিধানসভার বাজেট অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হওয়ার কথা। সেই মতো, রীতি মেনে রাজ্যপালের বাজেট-বক্তৃতার খসড়া তৈরি করে দিয়েছে রাজ্য। কিন্তু রাজভবন সূত্রে খবর, রাজ্য সরকারের তৈরি করে দেওয়া বক্তৃতার খসড়া না-পসন্দ রাজভবনের। সেই কথা রীতিমেনে দ্রুত জানানো হবে সরকারকে। এই প্রেক্ষিতে মঙ্গলবার ফের রাজভবনে গিয়ে জগদীপ ধরকড়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব।
এর আগে কেরালা বিধানসভার অভিবেশনে রাজ্যের তৈরি করে দেওয়া বাজেট-বক্তৃতা দিতে গিয়ে, কেরালার রাজ্যপাল বলেন, তিনি এই বক্তব্যের সঙ্গে সহমত নন। কিন্তু রাজ্যের তৈরি করা ভাষণই তিনি পাঠ করছেন। এক্ষেত্রেও তেমনই কোনও পরিস্থিতি হয়, না কি ধনকড়ের আপত্তি মতো রাজ্য তাঁর বাজেট বক্তৃতা বদলায় সেটাই দেখার।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...