Sunday, April 5, 2026

উলট পুরান: রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল

Date:

Share post:

লাগাতার সংঘাতের পর হঠাৎ রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন। ফোনে বেশ কিছুক্ষণ কথা হয়েছে আমাদের। ওনার সঙ্গে আলোচনা খুব ভালো হয়েছে। সবই ইতিবাচক কথা হয়েছে। আমরা সকলেই রাজ্যের ভালো করতে চাই।

পাশাপাশি রাজ্যপাল আরও বলেন, “ইতিমধ্যেই রাজ্যের তরফে বাজেট বক্তৃতার ড্রাফট আমার কাছে এসেছে। সেটা আমার বিবেচনার মধ্য আছে। মুখ্যসচিবও এসেছিলেন। কথা হয়েছে। তবে কী আলোচনা হয়েছে সেটা আমি বলতে চাইছি না। রাজ্যের দুই মন্ত্রী এসেছিলেন। ওনাদের সঙ্গেও আলোচনা ইতিবাচক হয়েছে।”

এরপর বাজেট বক্তৃতা প্রসঙ্গে তিনি জানান, “আমার ভাষণ কী হবে সেটা আমার আর রাজ্যের ব্যাপার। রাজ্য আমাকে ড্রাফট পাঠিয়েছে। আমার যদি কিছু যোগ করা দরকার হয়, সেটা আমি করবো। সেটা রাজ্যকেও জানাবো। গণত্রন্ত্রে ভিন্ন মত হতেই পারে। কিন্ত রাজ্যের উন্নতির স্বার্থে যাতে সেটা বাধা না হয়, সেটা অবশ্যই দেখবো।”

আরও পড়ুন-উদ্বোধনের আগে সেক্টর ফাইভ মেট্রো স্টেশন ঘুরে দেখলেন জিএম মনোজ জোসি

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...