Sunday, March 29, 2026

নিঃসঙ্গতা কাটাতে পারে একমাত্র বই, বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বই তুলে দিল গিল্ড

Date:

Share post:

নিউটাউনের স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বই তুলে দিল বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড। আজ, বুধবার ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় তিনশোটি বই তুলে দেওয়া হয় স্নেহদিয়া বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে। উপস্থিত ছিলেন বুক সেলার্স এন্ড পাবলিশার্স গিল্ড এর সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে, সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, লেখক প্রচেত গুপ্ত, লেখিকা কাবেরী রায় চৌধুরী-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এদিনের অনুষ্ঠান সম্পর্কে গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, “কলকাতা এবং কলকাতার আশেপাশে যে সমস্ত বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বইমেলা কমিটি। যারা বৃদ্ধাশ্রমে থাকেন, তাঁদের সন্তানরা কেউ বাইরে থাকেন। কারও আবার দেখবার মতো কেউ নেই। এর ফলে তাঁরা নিঃসঙ্গ বোধ করেন। তাঁদের একাকীত্ব ও নিঃসঙ্গতা কাটাতে পারে একমাত্র বই। সেই কারণে আমরা তাঁদের হাতে বই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

আরও পড়ুন-ভোররাতে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৭টি দোকান

Related articles

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...