Tuesday, March 31, 2026

যাদবপুরের বাম-অতিবাম ঘাঁটিতে সিংহভাগ আসনে প্রার্থী দিয়ে চমকে দিলো ABVP

Date:

Share post:

ট্রাডিশনাল ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় মানেই বাম অথবা অতি বামেদের শক্ত ঘাঁটি। এবার সেখানেই কিনা সিংহভাগ আসনে প্রার্থী দিয়ে চমকে দিল বিজেপি-আরএসএসের ছাত্রসংগঠন এবিভিপি। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং শাখায় প্রায় সব আসনেই প্রার্থী দিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এখানেই চমকের শেষ নয়, যে কলা বিভাগ চিরাচরিতভাবে বামেদের ঘাঁটি, সেখানেও প্রায় সব আসনেই মনোনয়ন দাখিল করেছে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন! খুব স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বামেদের ঘাঁটিতে ইতিউতি পদ্ম ফুটবে?

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী ও এলিট ক্লাস যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন। সেখানে কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্ট্রাল প‍্যানেলে ও সিআর পদে মনোনয়ন পেশ করেছেন এবিভিপি প্রার্থীরা। কলা বিভাগের ৪০টি আসন ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা। এবং এই প্রথমবারের জন্য
দলীয় প্রতীকে সরাসরি লড়াইয়ে নামছে এবিভিপি।

প্রসঙ্গত, কলা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সেন্ট্রাল প‍্যানেলে ও সিআর পদে মনোনয়ন পেশ করেছেন এবিভিপি প্রার্থীরা। কলা বিভাগের ৪০টি আসন ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রায় সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তারা।

শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় সূত্রে আরও একটি খবর ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ইউনিটে বড়সড় ভাঙন হয়েছেন। সংগঠন থেকে গণইস্তফা দিয়েছে ৩১ জন জনপ্রিয় ছাত্রনেতা ও প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের এসএফআইয়ের নেতৃত্বের বিরুদ্ধে যৌন হেনস্থা, মানসিক নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগ করেছিল তারা। গেরুয়া ছাত্রসংগঠনের উত্থানের পিছনে বিক্ষুব্ধ এসএফআই-এর একটা প্রত্যক্ষ আছে বলে জানা যাচ্ছে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...