Saturday, June 20, 2026

দূরত্ব কমল ধোনি-গম্ভীরের! বিশ্বকাপজয়ী কোচের প্রশংসায় মাহি

Date:

Share post:

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T- 20 World Cup) জয়ের আনন্দের মধ্যেই সামনে এল এক অন্য ছবি। সোশ্যাল মিডিয়ায় (Social Media) মহেন্দ্র সিং ধোনি ( Mahendra Singh Dhoni) ও গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কথোপকথন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বহুদিন ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা থাকলেও, বিশ্বকাপের এই মুহূর্তে দু’জনের আন্তরিক বার্তা অনেকের কাছেই সেই দূরত্ব মুছে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।

রবিবার (Sunday) আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) নিউজিল্যান্ডকে (Newzealand) ৯৬ রানে হারিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত (India)। ঘরের মাঠে এই ঐতিহাসিক জয়ের সাক্ষী থাকতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব (Kapil Dev), মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা (Rohit Sharma)। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলকে অভিনন্দন জানান ধোনি।

ইনস্টাগ্রামে (Instagram) ধোনি মজার ছলেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরকে একটু বেশি হাসার (Smile) পরামর্শ দেন। তিনি লেখেন, “কোচ সাহেব, আপনার হাসিটা খুব ভালো লাগে। হাসির সঙ্গে তীব্রতা থাকলে সেটাই সেরা কম্বিনেশন।” ধোনির এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায়।

এর জবাব দিতে দেরি করেননি গম্ভীরও। তিনি লেখেন, “হাসার কারণ তো অনেক বড়। আপনাকে দেখে খুব ভালো লাগল।” একসময় মাঠে বহু স্মরণীয় জুটি গড়া এই দুই ক্রিকেটারের এমন বন্ধুত্বপূর্ণ কথোপকথন দেখে ক্রিকেটপ্রেমীদের অনেকেই মনে করছেন, পুরনো সব জল্পনার অবসান ঘটিয়ে ধোনি–গম্ভীরের সম্পর্ক এখন কী আরও স্বাভাবিক হচ্ছে?

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...