Wednesday, April 1, 2026

গঙ্গারামপুরের সেই কলঙ্কিত উপপ্রধান অমল পুলিশের জালে

Date:

Share post:

টানা গা ঢাকা দিয়েও লাভ হলো না। পুলিশি জালে ধরা পড়লেন মালদহের গঙ্গারামপুরে শিক্ষক নিগ্রহে অভিযুক্ত তৃণমূল উপপ্রধান অমল সরকার। এদিনই তাকে গঙ্গারপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজত হয়। ঘটনায় জড়িত বাকিদের তল্লাশি চলছে।

শুক্রবার শিক্ষিকা স্মৃতিকণা দাসের জমিতে রাস্তা তৈরি করা শুরু করা হয় অমলের নির্দেশে। বাধা দিলে অমলের সঙ্গীরা শিক্ষিকাকে রড দিয়ে মারে। এরপর হাত-পা দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যায় রাস্তা ধরে। এরপর একটি ঘরে আটকে রাখে। মারা হয় ভাই ও তার স্ত্রীকেও। ভাইয়ের স্ত্রী সোমাকেও দড়ি দিয়ে বেঁধে মারা হয়। গ্রামের লোকেরাই উদ্ধার করে স্মৃতিকণাকে হাসপাতালে নিয়ে যান। রবিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আতঙ্কের প্রহর শুরু হয় স্মৃতিকণার। ডায়েরি করেন অমল ও তৃণমূলের পাঁচ নেতার বিরুদ্ধে। বরখাস্ত হয় অমল। দুজন গ্রেফতার হয়। আর, আজ ধরা পড়ল ঘটনার আসল পাণ্ডা। বিজেপি স্মৃতিকণাকে নিজেদের কর্মী দাবি করে ঘটনার ভিডিও রাষ্ট্রপতির কাছেও পাঠায়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...