Sunday, April 12, 2026

বিধানসভায় কাল বিস্ফোরণের পথে ধনকড়, কোমর বাঁধছে তৃণমূলও

Date:

Share post:

৭ তারিখ বিধানসভায় বাজেট অধিবেশন। সেখানেই উদ্বোধনী বক্তৃতা দেবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তার আগে শ্রীনিকেতনে গিয়ে অধিবেশনে বিস্ফোরণের ইঙ্গিত দিলেন তিনি। আগেই এই অধিবেশনের জন্য রাজ্যের তরফে রাজ্যপালকে পাঠানো উদ্বোধনী বক্তৃতার খসড়ায় আপত্তি জানিয়েছিল রাজভবন। বলা হয়েছিল, কিছু সংশোধন করে দিতে। সেই বিষয়ে বৃহস্পতিবার, ধনকড় সাংবাদিকদের জানান, “রাজ্য তার নীতি অনুযায়ী খসড়া লিখে পাঠিয়েছিল। তার যে অংশ আমার পছন্দ বলব। কিন্তু সেই কথাই যে বলতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই”। তিনি বলেন, রাজ্যপালেরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের বক্তব্য পেশ করার। এই পরিস্থিতি নিয়ে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতের ইঙ্গিত মিলছে।
কারণ, ধনকড় নিজেই জানান, বাজেট অধিবেশনে একটি ইতিহাস রচনা হতে চলেছে। তাঁর কথায়, তিনিই স্বাধীন দেশে জন্মগ্রহণ করা রাজ্যপাল যিনি স্বাধীন দেশের বিধানসভায় বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ দেবেন।
তবে, অধিকাংশ বিষয়ে নিয়েই রাজ্য-রাজভবন সংঘাত যে পর্যায়ে পৌঁছেছে, তাতে ধনকড়ের বাজেট অধিবেশনে উদ্বোধনী ভাষণ ঘিরে ফের পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, অপ্রাসঙ্গিক মন্তব্য করছেন রাজ্যপাল। বাজেট রাজ্যের বিষয়ে এই নিয়ে ধনকড়ের কথা বলার কিছু নেই। এই অবস্থায় রাজ্যপাল কোনও মন্তব্য করলেও, শাসকদলও যে প্রস্তুত তারই ইঙ্গিত মিলেছে।

 

Related articles

মণিপুরে শহিদ বাংলার জওয়ান, অভিষেকের নিশানায় মোদি-শাহ  

মণিপুরের দুর্গম পাহাড়ি এলাকায় দেশের নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহিদ হলেন মালদহের বাসিন্দা বিএসএফ জওয়ান...

রক্ষণাবেক্ষণ-মেরামতির কাজের জন্য শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে গুচ্ছ ট্রেন বাতিল

ফের রেললাইন ও সিগন্যালিংয়ের রক্ষণাবেক্ষণ, মেরামতির কাজের জন্য হাওড়া ও শিয়ালদহ (Howrah-Saaldah) ডিভিশনের বিভিন্ন শাখায় একগুচ্ছ লোকাল ও...

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...