Friday, June 12, 2026

অধীর ‘ফিট ইন্ডিয়া’র বিজ্ঞাপন! প্রধানমন্ত্রীর কথায় সংসদে হাসির রোল

Date:

Share post:

সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর বলতে গিয়ে লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর সঙ্গে রসিকতায় মেতে উঠলেন প্রধানমন্ত্রী। বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ অধীরের দিকে তাকিয়ে বলেন, লোকসভায় আমি যত বেশি অধীরজিকে দেখছি, তত মুগ্ধ হচ্ছি। উনি এই সরকারের ‘ফিট ইন্ডিয়া মুভমেন্ট’-এর বিজ্ঞাপন হয়ে উঠেছেন। এরজন্য অবশ্য আমি মন্ত্রী কিরণ রিজ্জুকে ধন্যবাদ দিচ্ছি। ওনার প্রচারে উদ্বুদ্ধ হয়ে অধীর শুধু সংসদে বলছেন তাই নয়, সঙ্গে জিমও চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রী মঙ্গলবার অধীরের ‘এরা রাবণ’ বক্তব্যকেই যে লক্ষ্য করে বলেছেন, তা বলার অপেক্ষা রাখে না। সংসদ জুড়ে হাসির রোল ওঠে। বক্তব্য রাখতে গিয়ে দেশের চাকরির প্রসঙ্গ উত্থাপন করেন অধীর। পাল্টা প্রধানমন্ত্রী বলেন, চিন্তা নেই, আপনি যাতে বেরোজগার না হন, তা আমি দেখব।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...