Saturday, April 4, 2026

শান্তিনিকেতনে গিয়ে কেন্দ্রে-রাজ্য বিতর্ক উস্কে ফের শিরোনামে রাজ্যপাল

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার বিশ্বভারতীতে শ্রীনিকেতনে মেলা উদ্বোধন গিয়ে ধনকড় বলেন, কেন্দ্র সরকারের তরফ থেকে সারা ভারতে ৪৩ কোটি কৃষকদেরকে আর্থিক সাহায্য করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের ৭০ লক্ষ কৃষক সেই সাহায্য থেকে বঞ্চিত রয়েছে। এই ঘটনায় তিনি খুব ব্যথিত।

পাশাপাশি, বিধানসভায় আগামীকাল শুক্রবার রাজ্যপাল বাজেট পূর্ববর্তী ভাষণ পেশ করবেন। এই প্রসঙ্গে তিনি বলেন, রাজ্য সরকারের যেমন অধিকার আছে ভাষণের স্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য, ঠিক তেমনি রাজ্যপালেরও সাংবিধানিক অধিকার রয়েছে নিজের মত করে বক্তব্য পেশ করার।

একইসঙ্গে এদিন বিশ্বভারতীতে সিআইএসএফ মোতায়েন ও সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটেছে সে সম্পর্কে রাজ্যপাল বলেন, মতাদর্শের পার্থক্য থাকলে কেউ কারও শত্রু হয়ে ওঠে না। বিরোধিতা করা আলাদা, কিন্তু তা নিয়ে অশান্তি করা ঠিক নয়।

আরও পড়ুন-শাহিনবাগের ধরনাস্থল আত্মঘাতী বোমা বিস্ফোরণের কারখানা! কী বললেন মন্ত্রী?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...