Saturday, June 13, 2026

কীভাবে করোনাভাইরাস থেকে বাঁচতে পারেন আপনি? রইল টিপস

Date:

Share post:

চিনে করোনা আক্রান্ত মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ভারতের কেরলেও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে সর্তকতা জারি হয়েছে।

▶️কিন্তু কীভাবে নভেল করোনাভাইরাস ছড়ায় আর আমাদের কী করা উচিত?

করোনা ছড়ায় মানুষ থেকে মানুষে। অর্থাৎ কোনও আক্রান্ত ব্যক্তির থুথু-কফ থেকে ছড়ায়। তাই সামান্য কিছু ‘অভ্যেস’ দরকার, যেমন সর্দি-কাশিতে একটি হাতেই মুখ ঢাকা অথবা টিস্যু পেপার ব্যবহার করা। তারপর যথাস্থানে টিস্যু পেপারটি ফেলে দেওয়া। কারণ নভেল ভাইরাস খালি স্থানে কতক্ষণ বাঁচতে পারে, সে সম্পর্কে এখনও বিস্তারিত জানা না গেলেও, প্রাথমিক অনুমান,

⚫ঘণ্টাখানেকের বেশি এই ভাইরাস বাঁচতে পারে না। তাই একটু সতর্কতা প্রয়োজন।

⚫ হাত সবসময় জল, সাবান দিয়ে ধুয়ে ফেললে এই ভাইরাসের হাত থেকে বাঁচা যায়।

⚫আক্রান্তের থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখা উচিত। চোখ, নাক বা মুখ স্পর্শ করা উচিত নয়। মনে রাখা উচিত, শুধু মাস্ক পড়লেই কিন্তু রোগ হওয়া আটকানো যাবে না।

▶️ এই রোগের আদৌও কোনও ওষুধ আছে?

⚫এখনও পর্যন্ত এই রোগের কোন ওষুধ নেই। অ্যান্টিবায়োটিক ভাইরাসে কার্যকরী হয় না। যদি কেউ ভেবে থাকে, নিউমোনিয়ার ভ্যাকসিন নেওয়া আছে, আপনি সুরক্ষিত, সেটা ভুল ধারণা। শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা আর ভালো খাদ্যাভ্যাস যেমন ধূমপান না করা, অযথা অ্যান্টিবায়োটিক বা ভিটামিন-সি ওষুধ না খাওয়া— এই ভাইরাসের আক্রমণ থেকে আপনাকে ঠেকাতে পারবে।

Related articles

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...