Wednesday, June 24, 2026

সুন্দরবনে নির্বিচারে গাছ নিধন, কাঠগড়ায় শিক্ষক

Date:

Share post:

নির্বিচারে গাছ নিধন। তাও করলেন এক গানের শিক্ষক। সবুজের অভিযানের বার্তা দেওয়ার কথা যাঁর, তাঁর বিরুদ্ধেই উঠল গাছ কেটে বিক্রি করার অভিযোগ। বসিরহাটের দক্ষিণ রূপমারি হালদার পাড়ার ঘটনা। স্থানীয় গানের শিক্ষক গিরিধারী মণ্ডল তাঁর দখল করা জমি উপর কমপক্ষে ১৫ টা বাবলা গাছ নির্বিচারে কেটে হাজার হাজার টাকায় বিক্রি করছেন। এই ঘটনায় উত্তেজনা তৈরি হয়। নির্বিচারে সুন্দরবনের ম্যানগ্রোভ কাটার অভিযোগে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই শিক্ষক পূর্ব পরিকল্পনা করেই গাছগুলিকে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করছেন।

পরিবেশ বাঁচাতে রাজ্য সরকার সবসময় প্রচার করছে। চারাগাছ বিতরণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার কর্মসূচি নিয়েছে। এই পরিস্থিতিতে একজন শিক্ষক হয়ে কী করে সরকারি গাছগুলোকে কেটে বিক্রি করছেন তিনি।
এই বিষয়ে রূপমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন সর্দারের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় বনদফতরের বিরুদ্ধেও উদাসীনতার অভিযোগ ওঠে।

আরও পড়ুন-দোকানে জাল নোট চালাতে গায়ে হাতেনাতে পাকড়াও

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...