Saturday, June 27, 2026

হার মানল করোনা আতঙ্ক, চিনা প্রেমিকার কাঁথিতে এসে বিয়ে

Date:

Share post:

পিন্টু জানাকে চেনেন? না চিনলে চিনে নিন। করোনা ভাইরাসের প্রবল দাপট তার প্রেমের কাছে হার মানল। এই আতঙ্কের মাঝেও চিনা প্রেমিকাকে বিয়ে করলেন পূর্ব মেদিনীপুরে বসে।

পিন্টু জানা। বাড়ি কাঁথির পারুলিয়ায়। পারিবারিক ব্যবসার কারণেই ছোট মামার সূত্রে চিনে যান ব্যবসা করতে যান। দীর্ঘ সাত বছর ধরে ব্যবসা করেছেন, আবার তার ফাঁকে প্রেমে পড়েছেন গোয়াং প্রদেশের তরুণী এঞ্জেলের সঙ্গে। তারপর চারহাত এক করার প্রস্তুতি। বিয়ের তারিখ স্থির হয় ৪ফেব্রুয়ারি। আগেই চিন থেকে চলে আসেন পিন্টু আর এঞ্জেল। কথা ছিল পরে আসবেন এঞ্জেলের পরিবার। কিন্তু করোনা ভাইরাসের মহামারী সব ওলোট-পালোট করে দিয়েছে। আসার ছাড়পত্র নেই। তাই আসা সম্ভবই ছিল না এঞ্জেলার বাবা-মার। কিন্তু তারজন্য পিন্টুর বিয়ে আটকে থাকল না। শ্বশুর বাড়ির লোকজন না এলেও বিয়ে হল ৪ তারিখ সন্ধ্যায়। বেনারসিতে সেজে নতুন বউ এঞ্জেলা নমস্কার করেছে সকলকে। তবে বিয়ের লাইভ ভিডিও পৌঁছেছে এঞ্জেলার বাবা-মায়ের কাছে। আপাতত দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে। এঞ্জেলার বাবা-মা আতঙ্ক মিটিয়ে দ্রুত আসার পরিকল্পনা শুরু করে দিয়েছেন। কিন্তু পিন্টু আপাতত মজে তার চৈনিক প্রেমিকার সঙ্গে ফুলশয্যার প্রস্তুতিতে। পিন্টুর আক্ষেপ, পুরো পরিবার একসঙ্গে না হলে আমার আনন্দ সম্পূর্ণ হবে না।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...