Friday, June 12, 2026

রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই

Date:

Share post:

মন্দা ও মুদ্রাস্ফীতির জোড়া টানাপড়েনে চাপে দেশের অর্থনীতি।পরিস্থিতি সামাল দিতে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। চলতি আর্থিক বছরের ষষ্ঠ দ্বি-মাসিক নীতিতে রেপো রেট অপরিবর্তিতই রাখল আরবিআই। তা বেঁধে রাখা হয়েছে আগের ৫.১৫ শতাংশেই। সেই সঙ্গে, ২০২০-২১ সালে দেশের জিডিপি-র লক্ষ্য মাত্রা বেঁধে দেওয়া হয়েছে ৬ শতাংশে।আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, রেপো রেটে স্থিতাবস্থা বজায় রাখার ক্ষেত্রে কমিটির সব সদস্যই এক মত হয়েছেন।

আরবিআইয়ের মতে, ‘‘যত দিন না পর্যন্ত মুদ্রাস্ফীতি লাগামের মধ্যে আসছে তত দিন পর্যন্ত এমনই সহনশীল নীতি বজায় রাখা হবে।’’ খাদ্যপণ্যের মূল্য আকাশছোঁয়া। গত ডিসেম্বরেই খুচরো মুদ্রাস্ফীতি পৌঁছে যায় ৭.৩৫ শতাংশে যা গত পাঁচ বছরে সর্বোচ্চ।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...