Monday, March 30, 2026

সংঘাতের বাতাবরণের মধ্যেই দুপুর ২টোয় প্রথা মেনে বিধানসভায় রাজ্যপালের বাজেট ভাষণ

Date:

Share post:

প্রথা মেনে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। আজ, শুক্রবার দুপুর ২টোর সময় রাজ্যপাল জগদীপ ধনকাকড়ের বাজেট ভাষণ শুরু হবে বলে জানা গিয়েছে।

আর এই ভাষণ নিয়েই রাজ্য ও রাজ্যপালের তীব্র সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছে। রাজ্য সরকারের দেওয়া ভাষণের স্ক্রিপ্ট নিয়ে ইতিমধ্যেই রাজ্যপাল ধনকড় বেশকিছু আপত্তি তুলেছিলেন। যদিও রাজ্য সরকার সেই দাবি মানেনি। নবান্ন সাফ জানিয়েছে, রাজ্যের বয়ানই পাঠ করে শোনাতে হবে রাজ্যপালকে।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদিন বিধানসভায় রাজ্যপাল রাজ্যের লিখিত বয়ানের বাইরে গিয়ে বাড়তি কিছু মন্তব্য করেন কিনা তার দিকে নজর রয়েছে সকলের। সেক্ষেত্রে সত্যি যদি রাজ্যপাল তাঁর ভাষণে বাড়তি কিছু কথা বলেন পরিস্থিতি কোন দিক মোড় নেয় তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

বাজেট অধিবেশনে শুরুর আগে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের ঘরে হতে চলেছে সর্বদলীয় বৈঠক।

Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...