Tuesday, March 31, 2026

রান্নাঘরের কল খুললেই ‘ককটেল’! স্বপ্ন না সত্যি?

Date:

Share post:

বাড়িতে জলের কল খুলেই পড়বে সুরা। গ্লাসে ভরো আর খাও! এই স্বপ্ন বা সুপ্তবাসনা থাকে অনেক সুরারসিকের। আর সেটাই এখন বাস্তব ত্রিশূরের চালাকুডি শহরের সলোমন অ্যাভিনিউয়ের এক আবাসনে। সকালে উঠে রান্নাঘরের জলের কল খুলতেই বাদামী রঙের জল বেরতে দেখেন এক বাসিন্দা। মরচে পড়ে ট্যাঙ্কের জল নষ্ট হয়েছে বলে রীতিমতো রেগে ট্যাঙ্ক খুলতে যান তিনি। কিন্তু ট্যাঙ্ক খুললেই চক্ষু চড়কগাছ, ট্যাঙ্ক থেকে বেরচ্ছে মদের গন্ধ। কিন্তু ট্যাঙ্কে মদ ঢালল কে?
খোঁজ নিতে গিয়ে দেখা যায়, আবগারি দফতরের ‘ভুলের’ জন্যই এই অবস্থা। ওই এলাকার কাছের একটি পানশালায় অবৈধভাবে মজুত করার অভিযোগে ছ’হাজার লিটার মদ বাজেয়াপ্ত করেছিল আবগারি দফতর। পরে সেই মদ নষ্ট করার পানশালার জমিতেই মাটি খুঁড়ে ঢালা হয় সব মদ। কিন্তু আবগারি দফতরের জানা ছিল না, ওই জমির কাছের কুয়ো থেকেই জল যায় সলোমন অ্যাভিনিউয়ের ওই আবাসনে। ফলে, মাটিতে ফেলে দেওয়া মদ চুঁইয়ে কুয়োর জলের সঙ্গে মিশে যায়।
এখন আবাসনের কল খুললেই ‘ককটেল’। এই পরিস্থিতিতে আবাসনের কজন বাসিন্দারা বরফ, সোডা, নোনতার খোঁজ করছেন, আর কজন বিকল্প জলের ব্যবস্থা করছেন তা অবশ্য জানা যায়নি। তবে, বাসিন্দাদের জন্য বিকল্প জলের ব্যবস্থা করা হয়েছে বলে চালাকুডি পুরসভা সূত্রে খবর।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...