Monday, June 8, 2026

করোনাভাইরাসের প্রভাবে ২ মাস পিছিয়ে গেল ইসিএলের ১৫০ কোটি টাকার প্রকল্প

Date:

Share post:

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রভাব এবার রানীগঞ্জ কয়লা অঞ্চলে।রীতিমতো বেসামাল কয়লা অঞ্চলের মাটির তলার একটি মহার্ঘ্য প্রকল্প। যা নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের প্রায় ১৫০ কোটি টাকার প্রযুক্তি বিন্যাসের প্রকল্পের কাজ থমকেই গেল।
সংস্থার শাকতোড়িয়ার সদর দফতর সূত্রে জানা গিয়েছে, “অন্তত দু’মাস পিছিয়ে গেল প্রকল্প রূপায়ণের কাজ ।”
ই.সি.এলের লাভজনক খোট্টাডিহি কয়লা খনির উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে খনিটির প্রযুক্তিগত মূল্যায়নের ওপর জোর দেয় কোল ইন্ডিয়া। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে খনিটিতে “কন্টিনিউয়াস মাইনার” নামে স্বয়ংক্রিয় যন্ত্র বসানোর জন্য চিনের একটি সংস্থার সাথে চুক্তি করে ই.সি.এল। চিনা সংস্থার সাথে চুক্তিপত্র স্বাক্ষর হয় রাজ্যেরই একটি বেসরকারি সংস্থার মারফত গত ১৪ সেপ্টেম্বর ২০১৮ তে । তার আগে “কোল মাইনার অ্যাসোসিয়েটেড ট্রেডার্স ” নামের দেশীয় সংস্থাটি সর্বনিম্ন দরে কন্টিনিউয়াস মাইনার যন্ত্র সরবরাহ অঙ্গীকার করে।
অনেক টানাপোড়েনের পর চলতি মাসে চিনের সংস্থাটি কন্টিনিউয়াস মাইনার যন্ত্রগুলি সমুদ্রপথে ভারতে পাঠানোর জন্য জাহাজে চাপায়। “আমাদের সমস্ত মেশিনই জাহাজে চেপে গেছে। কলকাতা বন্দরে পৌঁছেও যাবে কিছুদিনের ভেতর। কিন্তু সমস্যা হচ্ছে করোনাভাইরাস সংক্রমণের জেরে অন্তত দু’মাস খোট্টাডিহি প্রকল্পে যন্ত্র বসানোর কাজ শুরু করা যাবে না। কারণ, যন্ত্র বসানোর প্রশিক্ষণপ্রাপ্ত চিনা বিশেষজ্ঞরা এখন দেশে ছাড়ার অনুমতিই পাবেন না।

Related articles

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুন! ক্ষোভ উগরে দিলেন অভিষেক

সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ।...

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID।...

বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে!

মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার বিধানসভায় গেলেন বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গিয়ে কার সঙ্গে বৈঠক করলেন?...

রাজ্যে CBI তদন্তে ছাড়! শর্তসাপেক্ষ সম্মতি দিয়ে নতুন নির্দেশিকা নবান্নের

আট বছর পর পশ্চিমবঙ্গে CBI-কে তদন্তের 'সাধারণ সম্মতি' (General Consent) ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন (Nabanna)। তবে আগের...