Monday, June 8, 2026

ফের কালীঘাটে অভিষেকের বাড়িতে CID, কবে তলব!

Date:

Share post:

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়ির দরজায় পৌঁছল CID। সোমবার দুপুরে অভিষেক যখন দিল্লিতে তখন তাঁর কালীঘাটের বাড়িতে যান অদন্তকারী অফিসাররা। সিআইডি সূত্রে খবর, মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুর (Rathin Basu) কাছে বিরোধীদলের দাবি ও বিরোধী দলনেতা-সহ অন্যান্য পদাধিকারীদের নামের প্রস্তাব দিয়ে চিঠি দেন। অভিযোগ, সেখানে কয়েক জন বিধায়কের সই ‘জাল’ করা হয়েছে। এই নিয়ে অভিযোগ জানান উলুবেড়িয়া পূর্বের তৎকালীন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ঋতব্রত এবং সন্দীপনের অভিযোগের ভিত্তিতেই বিধানসভার তরফে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানানো হয়। দুজনকেই দলথেকে বহিষ্কার করে তৃণমূল।

এদিন ঘটনার তদন্ত নেমে অভিষেককে (Abhishek Banerjee) তলব করে সিআইডি। ৩০ মে প্রথম অভিষেকের কালীঘাটের বাড়িতে গিয়ে ১ জুন তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সিআইডির থেকে ১৪ দিনের সময় চান অভিষেক। সেই সময় না দিয়ে তৃণমূল সাংসদকে ১ জুন আবার কালীঘাটের বাড়িতে গিয়ে সাতদিনের মধ্যে হাজিরার নোটিশ দেয় সিআইডি। কিন্তু এদিনও হাজিরা দেননি অভিষেক।

এদিন অভিষেক যখন দিল্লিতে তখন ফের তাঁর কালীঘাটের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তাঁরা। জানা গিয়েছে, অভিষেককে মঙ্গলবার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Related articles

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...