সালিশি সভায় ডেকে তৃণমূল নেতাকে খুনের (TMC Leader Murder Case) অভিযোগ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। মৃতের নাম মিহির ঘোষ। বহুদিন ধরে তৃণমূলের অঞ্চল সভাপতি পদে ছিলেন তিনি। হিসাব নিতে সালিশি সভাতে ডাক পড়ে মঙ্গলকোট অঞ্চলের তৃণমূল সভাপতি মিহিরের কিন্তু সেখানে বেধড়ক মারধর করা হয় তাঁকে। গুরুতর আহত অবস্থায় বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয় তাঁকে। রবিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যাওয়ায় সোশ্যাল হ্যান্ডেলে গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। আরও পড়ুন: বিধানসভায় দীর্ঘ বৈঠকে ফিরহাদ, কার সঙ্গে! এদিন নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করে অভিষেক লেখেন, ''বাড়ি থেকে টেনে বের করা হয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। তারপর জনসমক্ষে অপমানিত করা হয়েছে। বিজেপি সমর্থিত দুষ্কৃতকারীদের দ্বারা নির্মমভাবে অত্যাচারিত হয়েছেন তিনি। আমাদের একনিষ্ঠ কর্মী মিহির ঘোষের দুর্ভাগ্যবশত মৃত্যু হয়েছে। আরেকটি মৃত্যু। আরেকটি অবিচার। এটি শুধুমাত্র একটি হামলা ছিল না, এটি ছিল রাষ্ট্র-পৃষ্ঠপোষিত রাজনৈতিক সহিংসতার এক বর্বর নমুনা!'' এরপরেই তিনি লেখেন,''বাংলা মানেই এখন ক্রমবর্ধমান সহিংসতা এবং অপরাধ। সাধারণ নাগরিকদের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা। গণপিটুনির এক বিপজ্জনক সংস্কৃতি তৈরি হয়েছে। আইনশৃঙ্খলার এই বিপর্যয়ের জন্য বিজেপি সরকারের জবাবদিহি করার আগে আর কত প্রাণ যাবে?'' - - - - - -