Monday, June 8, 2026

সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুতে আরও একবার সেরার মুকুট কোহলির

Date:

Share post:

সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুতে আরও একবার বাকিদের পিছনে ফেলে সেরা ভারতীয়র মুকুট মাথায় পরলেন বিরাট কোহলি৷ এই নিয়ে টানা তিন বছর সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালুর ভারতীয় সেলিব্রিটি হলেন ভারত অধিনায়ক৷
এ বারও তিনি পিছনে ফেলে দিয়েছেন অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকন, রনবীর সিং, শাহরুখ খানদের৷ ক্রিকেটারদের মধ্যে মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাদের থেকে বেশ কিছুটা এগিয়ে আছেন বিরাট৷
গ্লোবার অ্যাডাভাইজরি ফার্ম ডাফ অ্যান্ড ফেলপসের সমীক্ষা অনুযায়ী ২০১৯ সালে কোহলির ব্র্যান্ড ভ্যালু ছিল ২৩৭.৫ মিলিয়ন মার্কিন ডলার, যা তাঁর ২০১৮ সালের ব্র্যান্ড ভ্যালুর তুলনায় ৩৯ শতাংশ বেশি৷ দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় অক্ষয় কুমারের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ৫৫.৩ শতাংশ৷ ২০১৯ সালে খিলাড়ির ব্র্যান্ড ভ্যালু ছিল ১০৪.৫ মিলিয়ন মার্কিন ডলার৷
তালিকার প্রথম ২০ জনে ক্রীড়াব্যক্তিত্ব রয়েছেন চারজন৷ বলাবাহুল্য, চার জনই হলেন ক্রিকেটার৷দীপিকা পাড়ুকন টানা দ্বিতীয় বছর ব্র্যান্ড ভ্যালুতে সেরা ভারতীয় মহিলা হিসেবে স্থান পেয়েছেন তালিকায়৷ কাকতলীয়ভাবে দীপিকা ও তাঁর স্বামী রনবীরের ব্র্যান্ড ভ্যালু সমান (৯৩.৫ মিলিয়ন মার্কিন ডলার)৷ তাঁরা যুগ্মভাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন৷

Related articles

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...

চণ্ডীগড়ে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে বিধানসভার স্পিকার রথীন্দ্র

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)-এর ‘ইন্ডিয়া রিজিয়ন জোন-২, নর্থ জোন কনফারেন্সে’ যোগ দিতে চণ্ডীগড় সফরে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ...